Hidden Risks of Eye Drops

অজান্তেই সন্তানের চোখের ক্ষতি করছে আই ড্রপ! চিকিৎসকের এই পরামর্শ মাথায় রাখুন

শিশুদের ক্ষেত্রে এই উদ্বেগ আরও বেশি। কারণ ছোটবেলায় চোখের প্রতিটি কোষ, প্রতিটি স্তর ধীরে ধীরে নিজেকে তৈরি করে। এই সংবেদনশীল সময়ে যদি বারবার এমন উপাদান চোখের সংস্পর্শে আসে, তবে তা চোখের স্বাভাবিক বিকাশে ব্যাঘাত ঘটাতে পারে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ১৪:৪৯

options
link
অজান্তেই সন্তানের চোখের ক্ষতি করছে আই ড্রপ! চিকিৎসকের এই পরামর্শ মাথায় রাখুন
ফাইল ছবি

চোখে একফোঁটা ড্রপ, যেন একফোঁটা নিশ্চিন্তি। কমবে জ্বালা, দূর হবে লালচে ভাব, স্বচ্ছ হবে দৃষ্টি। বিশেষ করে সন্তানের চোখের যত্নে, মা-বাবাদের বড় ভরসা ছোট্ট শিশিতে থাকা এই চোখের ড্রপ। কিন্তু এই পরিচিত অভ্যেসের আড়ালেই লুকিয়ে থাকতে পারে নীরব কোনও আশঙ্কার মেঘ!

Advertisement

আর এই আশঙ্কার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি উপাদান- পলিহেক্সামিথিলিন বিগুয়ানাইড, সংক্ষেপে PHMB। বহুদিন ধরেই এটি চোখের ড্রপে ব্যবহৃত হয়ে আসছে মূলত সংরক্ষণকারী উপাদান হিসেবে। শিশি খুলে বারবার ব্যবহার করলেও যাতে জীবাণু না ঢোকে, সেই কাজটাই করে এই উপাদান। অদৃশ্য শত্রুদের বিরুদ্ধে এটি যেন এক অতন্দ্র প্রহরী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
hidden risk eye drops phmb children eye health concern
ছবি: সংগৃহীত

কিন্তু প্রশ্ন উঠছে, এই প্রহরী কি সবসময় বন্ধুই থাকে? গবেষকরা বলছেন, PHMB জীবাণু ধ্বংস করতে যতটা দক্ষ, ততটাই শক্তিশালী তার কার্যপ্রণালী। এটি জীবাণুর কোষকে ধ্বংস করে। কিন্তু দীর্ঘদিন ধরে, বারবার ব্যবহারের ফলে এই একই শক্তি কি আমাদের চোখের সূক্ষ্ম কোষগুলোকেও প্রভাবিত করে না?

Advertisement

গবেষণাগারে দেখা গেছে, PHMB চোখের কর্নিয়া ও কনজাংকটিভার কোষে প্রভাব ফেলতে পারে, এমনকী কোষের মৃত্যুও ঘটাতে পারে। হয়তো তা তৎক্ষণাৎ বোঝা যায় না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার প্রভাব বাড়তে থাকে নিঃশব্দে।

hidden risk eye drops phmb children eye health concern
ছবি: সংগৃহীত

স্বল্পমেয়াদি ব্যবহারে ঝুঁকি কম হতে পারে, কিন্তু সমস্যা বাড়ে যখন এই ড্রপ মাসের পর মাস, বছরের পর বছর ব্যবহার করা হয়। তখন চোখের উপরিভাগে জ্বালা, শুষ্কতা, অস্বস্তি, এমনকী ক্ষত সারতে দেরি হওয়ার মতো সমস্য়াও দেখা দিতে পারে।

শিশুদের ক্ষেত্রে এই উদ্বেগ আরও বেশি। কারণ ছোটবেলায় চোখের প্রতিটি কোষ, প্রতিটি স্তর ধীরে ধীরে নিজেকে তৈরি করে। এই সংবেদনশীল সময়ে যদি বারবার এমন উপাদান চোখের সংস্পর্শে আসে, তবে তা চোখের স্বাভাবিক বিকাশে ব্যাঘাত ঘটাতে পারে। এতে বাইরে থেকে কিছুই বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে বাসা বাঁধতে পারে সমস্য়া।

hidden risk eye drops phmb children eye health concern
ছবি: সংগৃহীত

তবে আশার আলোও আছে। চিকিৎসা প্রযুক্তি এখন অনেকটাই এগিয়েছে। বাজারে আসছে এমন কিছু চোখের ড্রপ, যেগুলোতে কোনও সংরক্ষণকারী উপাদান থাকে না। ওষুধকে জীবাণুমুক্ত রাখতে ব্য়বহার করা হচ্ছে বিশেষ ডিজাইনের শিশি, যাতে চোখকে কোনও রাসায়নিকের সংস্পর্শে আসতে না হয়। দীর্ঘমেয়াদি ব্যবহারের ক্ষেত্রে বিশেষজ্ঞরা এখন এই বিকল্পগুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

আজকের দিনে, যখন শিশুদের মধ্যে দৃষ্টিজনিত সমস্যা বাড়ছে এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনও পড়ছে, তখন কোনও ছোট বিষয়ও বড় হয়ে ওঠে। চোখের যত্ন মানে শুধু অসুখ সারানো নয়, বরং দৃষ্টিকে রক্ষা করা। একফোঁটা ড্রপ, একটু সচেতনতাই পারে সন্তানের চোখের জন্য আরও নিরাপদ আগামী গড়ে দিতে। আর তাই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ওভার দ্য়া কাউন্টার চোখের ড্রপ সন্তানের চোখে দেবেন না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.