দেশের ‘মিনি সুইজারল্যান্ড’ প্রি-ওয়েডিং শুটের হিড়িক! পর্যটকদের জন্য লুকিয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি
রাজস্থানের কিশনগড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘মিনি সুইজারল্যান্ড’-এ ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। তুষারের মতো সাদা এই দৃশ্য আসলে মার্বেল শিল্পের বর্জ্য স্তূপ, যাকে বলা হয় মার্বেল স্লারি। চিকিৎসকদের সতর্কতা, এই সূক্ষ্ম ধুলোকণা বাতাসে উড়ে ফুসফুসে গেলে গুরুতর শ্বাসকষ্ট, সংক্রমণ এমনকি সিলিকোসিসের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি দেখা দিতে পারে।