শীতের পোশাক আলমারিতে তোলার সময় ন্যাপথালিন বল রাখা বহু বাড়িতেই বছরের চেনা অভ্যাস। পোকামাকড় দূরে রাখতে আলমারি তো বটেই, এই ভরসায় অনেকে বাথরুম, এমনকী ঘরের বিভিন্ন কোণেও ন্যাপথালিন রাখেন।
আরও পড়ুন:
কিন্তু ন্যাপথালিন বল নিছক কোনও সাধারণ ঘরোয়া সামগ্রী নয়। এর মূল রাসায়নিক ন্যাপথালিন (Naphthalene), যা একটি উদ্বায়ী রাসায়নিক এবং কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। এই রাসায়নিকের বাষ্প শ্বাসের সঙ্গে শরীরে ঢুকতে পারে। খেয়ে ফেললে বা ত্বকের সংস্পর্শেও বিষক্রিয়া হতে পারে।
আরও পড়ুন:
গলে না, তবু বিষাক্ত বাষ্প
ন্যাপথালিনের বিশেষত্ব হল, ঘরের স্বাভাবিক তাপমাত্রাতেই এটি ধীরে ধীরে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। তাই ন্যাপথালিন বলটি চোখের সামনে গলে না গেলেও তার অণু বাতাসে ছড়াতে থাকে। সেই কারণেই আলমারি খুললেই তীব্র গন্ধ পাওয়া যায়। বন্ধ আলমারি বা বাতাস চলাচল কম, এমন জায়গায় বাষ্প জমে থাকে। তবে গন্ধ পাওয়া মানেই কতটা রাসায়নিক শরীরে ঢুকছে, তা শুধু গন্ধ দিয়ে বোঝা যায় না।

চিকিৎসকদের কথায়, ন্যাপথালিনের বাষ্প মোটেই নিরাপদ নয়, বিশেষ করে বদ্ধ জায়গায়। দীর্ঘদিনের সংস্পর্শে মাথাব্যথা, বমিভাব, মাথা ঘোরা, চোখ-নাকে জ্বালা এবং দুর্বলতা দেখা দিতে পারে। বেশি মাত্রায় ন্যাপথালিন শরীরে ঢুকলে লোহিত রক্তকণিকা ক্ষতিগ্রস্ত হয়ে অ্যানিমিয়া হতে পারে। গুরুতর সংস্পর্শে লিভার, কিডনি ও স্নায়ুতন্ত্রও আক্রান্ত হতে পারে!
শিশুদের ঘরে কেন নয়?
সবচেয়ে বড় আশঙ্কা, ভুল করে ন্যাপথালিন গিলে ফেলা। ছোট ও গোল হওয়ায় শিশুরা একে লজেন্স বা অন্য কোনও জিনিস ভেবে মুখে তুলে নিতে পারে। চিকিৎসকের মতে, একটি ন্যাপথালিন বল গিলে ফেললে গুরুতর বিষক্রিয়া হতে পারে। তাই শিশুদের ঘর, শোওয়ার জায়গা বা তাদের নাগালের মধ্যে ন্যাপথালিন রাখা উচিত নয়।
পোষ্যের জন্যও বিপদ
কুকুর-বিড়াল ন্যাপথালিন খেয়ে ফেললে গুরুতর সমস্যা হতে পারে। বমি, পেটে ব্যথা, দুর্বলতা, অ্যানিমিয়া, স্নায়বিক সমস্যা এমনকী অঙ্গের ক্ষতিও দেখা দিতে পারে। তাই মেঝেতে বা পোষ্যের নাগালের মধ্যে ন্যাপথালিন রাখা বিপজ্জনক।

পোশাক বাঁচাতে বিকল্প কী?
পোকামাকড় থেকে জামা-কাপড় বাঁচাতে পোশাক পরিষ্কার ও সম্পূর্ণ শুকিয়ে তারপর আলমারিতে রাখুন। সিল করা কনটেনার বা গার্মেন্ট ব্যাগ ব্যবহার করা যায়। আলমারি শুকনো ও পরিচ্ছন্ন রাখুন এবং দীর্ঘদিন রাখা পোশাক নিয়মিত পরীক্ষা করুন। প্রয়োজনে মাঝেমধ্যে জামা-কাপড় রোদে দিন।
ন্যাপথালিনে রাখা পোশাক পরার আগে ধুয়ে নিন। তবে এতে সব রাসায়নিক দূর হওয়ার নিশ্চয়তা নেই। পোশাকে তীব্র গন্ধ থাকলে ব্যবহারের আগে তা কড়া রোদে বা হাওয়ায় রাখুন। এমনকী দীর্ঘদিন ন্যাপথালিন ব্যবহারের পর আলমারি বা স্টোরেজ কনটেনারও ভালোভাবে পরিষ্কার জরুরি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের