শীতকালের যেমন ক্রিম, গ্রীষ্মকালের তেমনই পাউডার! বর্তমানে সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি রে-র সঙ্গে যুজতে বেশিরভাগ মানুষই সানক্রিনের ভরসা করেন। এছাড়াও বাজারে রমরমিয়ে বিক্রি হয় অ্যালোভেরা বা কোকোনাট জেল, অথবা অন্যান্য জেল-বেসড লোশন। তবু গরমকালে এলেই বেড়ে যায় ট্যালকম পাউডারের বিক্রি। গ্রীষ্মকালে শরীরে ঘামের চ্যাটচ্যাটে ভাব দূর করতে আজও ট্যালকাম পাউডারের জুড়ি মেলা ভার।
আরও পড়ুন:
কারও পছন্দ সুবাসিত নামীদামি পাউডার। কেউ বা গন্ধবিহীন সাধারণ বাজারচলতি পাউডার ব্যবহার করেন। ঘাম থেকে মুক্তি পাওয়াই প্রধান লক্ষ্য সেখানে! তবে আপাতভাবে অতি সাধারণ দেখতে এসব পাউডার যে মৃত্যুর দিকে এক পা এগিয়ে নিয়ে যেতে পারে, এমনটা কি ভেবে দেখেছেন কখনও?

নিছক গল্পকথা নয়, ট্যালকাম পাউডার যে বড়রকমের ক্ষতি করতে পারে শরীরের, তা দেখা গিয়েছে সাম্প্রতিক গবেষণাতেও। আর সে জন্যই বিপাকে পড়েছে জনপ্রিয় ব্র্যান্ড ‘জনসন অ্যান্ড জনসন’। মূলত ছোটদের ত্বকের পক্ষে উপযোগী ট্যালকাম পাউডার তৈরি করে থাকে এই ব্র্যান্ড। তবে এই পাউডার ব্যবহার করে থাকেন প্রাপ্তবয়স্করাও। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার ১৩০০-এরও বেশি মানুষ এক মামলা দায়ের করেছেন এই ব্র্যান্ডের বিরুদ্ধে!
ট্যাল্ক আদতে এক খনিজ পদার্থ, যা এ ধরনের পাউডারের মুখ্য উপাদান। অনেক সময়ে অ্যাসবেস্টস নামের এক বিশেষ পদার্থ উপস্থিত থাকে ট্যাল্কে, যা ডিম্বাশয়ের ক্যানসার বাঁধাতে পারে। তাছাড়াও দেখা দিতে পারে মেসোথেলিওলা নামের বিশেষ ধরণের ক্যানসার, যার জেরে ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস, পেট ও হৃদপিণ্ড। সূত্রের খবর, গবেষণায় দেখা গিয়েছে, যারা যৌনাঙ্গের নিকটবর্তী অংশে ট্যালকাম পাউডার ব্যবহার করেছেন, তাঁদের বেশিরভাগই পরবর্তীকালে ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। গ্রীষ্মে বেশিরভাগ সময়েই ঘামে ভিজে ওঠে অন্তর্বাসে চাপা শরীরের অংশ। ফলে সে জায়গায় পাউডার ব্যবহার করে থাকেন অনেকেই। কিন্তু সাধু সাবধান!

ভিক্টোরিয়াবাসী এ মামলা জিতুক বা হেরে যাক, সাবধানতা অবলম্বন করতে ক্ষতি নেই। যারা সাধারণত ট্যালকাম পাউডারের ভরসাতেই গ্রীষ্মকাল কাটান, তাঁদের উচিৎ এর বদলে জেল-বেসড লোশন বেছে নেওয়া। যাতে ত্বককে ঘামের থেকে বাঁচানোর পাশাপাশি আর্দ্রভাবও বজায় রাখা যায়। তাছাড়া ট্যালকম পাউডার ব্যবহার করতে হলে অবশ্যই তাতে ব্যবহৃত উপাদানগুলি সম্পর্কে অবগত হতে হবে। চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শও নেওয়া যেতে পারে কেনার ক্ষেত্রে। খেয়াল রাখতে হবে, শখের প্রসাধনীটি যেন প্রাণ সংশয়ের কারণ না হয়ে দাঁড়ায়!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আরও বাড়ল বার্ধক্য-বিধবা ও দিব্যাঙ্গ ভাতা, এবার কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে?
-
‘বাপের বাড়ি যেতে স্বামীর অনুমতির প্রয়োজন নেই’, নির্দেশ কর্নাটক হাই কোর্টের
-
রাত দুটোয় শুভশ্রীকে ফোন, কীভাবে শুরু হয়েছিল ‘দেশু ৭’র জার্নি? সিক্রেট ফাঁস করলেন দেব
-
কলকাতার পর এবার দুর্গাপুরের ক্লাসরুমে বিশাল চন্দ্রবোড়া! কী হল তারপর?
-
দিলদরিয়া ভাইজান, ভ্রাতৃসম ‘বডি-ডবল’ পারভেজের অস্ত্রোপচারের খরচ জোগালেন সলমন