জীবন কীভাবে বদলে যায়, তাই না? বছর পাঁচেক আগেও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। আর আজ তিনি দেশের অধিনায়ক। থুড়ি, বিশ্বজয়ী অধিনায়ক। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার পাশে এখন সূর্যের নাম। তারপর তিনি ফিরে গেলেন ১২ বছর আগে। সোশাল মিডিয়ায় পোস্ট করলেন একজনের ছবি। সেই মানুষটার জন্য আজ খুব খুশি সূর্য।
এই বিষয়ে আরও খবর
কে সেই মানুষটি? তাঁর নামও সূর্যকুমার যাদব। তবে ১২ বছর আগের মানুষ। যখন তিনি স্ট্রাগল করছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তখনও নামডাক হয়নি। জাতীয় দলের দরজা বহু দূর। সেই সময়ের নিজের একটি ছবি পোস্ট করেছেন সূর্য। ২০১৪ সালের সেই ছবিতে ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধুরা, পেট্রোল পাম্পের উদ্বোধনে এসেছি। আজ খুব খুশি।’
একযুগ পার করে সেই ছবিটা ফিরে দেখলেন সূর্য। ওই ছবিটাই শেয়ার করার সঙ্গে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে তিনি লিখলেন, ‘এই লোকটার জন্য খুব খুশি।’ তার সঙ্গে আরেকটি পোস্টে সূর্য লিখেছেন, ‘এই দলটা একটা পরিবার। এটা কোনও ট্রফি নয়, এটা কোটি কোটি মানুষের স্বপ্ন। এই দলটার জন্য গর্বিত। দেশের প্রতিনিধিত্ব করতে পেরেও গর্বিত। যারা আমার পাশে দাঁড়িয়েছে, তাদের ধন্যবাদ জানাতে চাই।’
So happy for this guy today 💙🇮🇳 https://t.co/EBjgkFqwWQ pic.twitter.com/SPSfoISWMZ
— Surya Kumar Yadav (@surya_14kumar) March 8, 2026
নিজের ক্রিকেট-জীবনে সূর্য কম উত্থান-পতন দেখেননি। আহমেদাবাদে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল তিনি খেলেছিলেন। কিন্তু সেদিন স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে ফিরতে হয়। আর এবার সেই মাঠেই বিশ্বজয়ী হলেন। সূর্য বলছিলেন, “আসলে ক্রীড়াবিদের জীবনই এ রকম। ২০২৩ সালের পর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতি আমরা। ফাইনালে একটা ক্যাচ নিয়েছিলাম আমি। যা আমার জীবনই বদলে দেয়। তার পর টিমকে নেতৃত্ব দেওয়ার দায়ভার ওঠে আমার হাতে। আমি জানতাম, দু’বছরের মধ্যে দেশের মাটিতে বিশ্বকাপ রয়েছে। আর কোনও টিম দেশের মাটিতে বিশ্বকাপ জিততে পারেনি। দেশের মাটিতে বিশ্বকাপ খেলা সব সময়ই আলাদা আনন্দের। আমিও টিমকে বলি যে, দেশের মাটিতে বিশ্বকাপ খেলার উত্তেজনা অনুভব করো। লোকে তোমার থেকে প্রত্যাশা করবে। যা থেকে তুমি ভরপুর আনন্দও পাবে। আমরা সেই উত্তেজনাকে সঙ্গী করে বিশ্বকাপ অভিযান শুরু করেছিলাম। আর ঠিক যে ভাবে বিশ্বকাপটা খেলতে চেয়েছিলাম, সে ভাবে খেলেই চ্যাম্পিয়ন হতে পেরেছি।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পর্বতারোহীদের তাবু-স্লিপিং ব্যাগেও দুর্নীতি! এভারেস্টে মৃতদের খুঁজতে টাকা দেননি অরূপ? বিস্ফোরক পিয়ালি
-
বার বার আবেদনেও সাড়া দিচ্ছেন না তৃণমূল নেতারা! ভবন উদ্ধারে এবার আইনি পথের ভাবনা মালিকের
-
অমানিশার শেষ, টলিউডের ‘স্বরূপ’
-
খামেনেইয়ের কাছে বার্তা নিয়ে হাজির পাক স্বরাষ্ট্রমন্ত্রী, ইরানের সম্পত্তিতেই ক্ষতিপূরণের ভাবনা ট্রাম্পের
-
চাকরি দেওয়ার নামে কাটমানি! তৃণমূল সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের



