প্রথম পাতা খেলা দেশ বিদেশ ই-পেপার
Kitchen Hacks

রস নিংড়ে পাতিলেবুর ছিবড়ে ফেলে দেন? রান্নাঘরে কাজে লাগান ৪ অভিনব উপায়ে

এই ছিবড়ে ফেলে দেওয়ার বদলে একাধিক রকমের কাজে লাগানো যায়! বিশেষত বাসন-জিনিস পরিষ্কারের ক্ষেত্রে তা ভীষণ উপকারী।

Advertisement ad
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ১৫:২২

options
link
রস নিংড়ে পাতিলেবুর ছিবড়ে ফেলে দেন? রান্নাঘরে কাজে লাগান ৪ অভিনব উপায়ে zoom
ধাতব আসবাব পরিষ্কারে কাজে লাগতে পারে ভিনিগারে মেশানো পাতিলেবুর ছিবড়ে।

গরমকালে গৃহস্থের ফ্রিজে পাকাপাকি স্থান পেয়ে যায় পাতিলেবু। লেবুতে ভিটামিন ‘সি’ থাকে, গরমের কারণে যে অবসন্ন ভাব দেখা দেয় শরীরে, তার সঙ্গে যুঝতে ও কর্মক্ষমতা বাড়াতে কাজে দেয় তাই। ঘন ঘন নুন-চিনি-লেবুর জল, স্যালাড অথবা ডাল-ভাতের ভাতে চিপে নেওয়া যায় পাতিলেবু। আর এতে পড়ে যায়, রস নিংড়ে নেওয়া পাতিলেবুর খোসা। যা শেষ পর্যন্ত জায়গা পায় ডাস্টবিনেই। ফলে আবর্জনা বাড়ে।

কিন্তু জানেন কি, এই ছিবড়ে ফেলে দেওয়ার বদলে একাধিক রকমের কাজে লাগানো যায়! বিশেষত বাসন-জিনিস পরিষ্কারের ক্ষেত্রে তা ভীষণ উপকারী। রইল ব্যবহারের ৪ সহজ উপায়।

Kitchen Hacks: Turn Lemon Waste into a Household Helper with These 4 Easy Tricks
বাসনের আঠালো পোড়া দাগ তুলতে বেকিং সোডার সঙ্গে মেশানো যায় পাতিলেবুর ছিবড়ের নির্যাস।

বাসনের পোড়া দাগ তুলতে
দীর্ঘ সময় আগুনের আঁচে থাকলে অনেক সময়েই আঠালো পোড়া দাগ বসে যায় বাসনের গায়ে। সাধারণ বাসন মাজার সাবান দিয়ে তা ওঠানো যায় না। তারের জালি দেওয়া স্ক্রাবার ব্যবহার করলে, বাসনের গায়েও আঁচড় পড়ে যায়। এমন দাগ তুলতে, লেবুর ছিবড়ে কুচিয়ে ব্লেন্ড করে নেওয়া যেতে পারে বেকিং সোডার সঙ্গে। তা দিয়ে ভালো করে ঘষলে, যত আঠালো দাগই হোক না কেন, উঠে যাবে অল্প সময়েই।

রুপোর অলংকার ও বাসন পরিষ্কার করতে
নিংড়ানো লেবুর ছিবড়ে কুচিয়ে, লবণের সঙ্গে মিশিয়ে নেওয়া যায়। এই প্রাকৃতিক ‘স্ক্রাব’ দিয়ে সহজেই পরিষ্কার করা যায় রুপোর গয়না ও বাসনের কালচে ভাব। সবশেষে তা উষ্ম গরম জলে ধুয়ে নিলেই নতুনের মতো চকচক করে উঠবে যেন।

তৈলাক্ত বাসনের তেল সরাতে
কৃত্রিম বাসন মাজার সাবান দিয়ে বারবার ধুলেও বাসনের তৈলাক্ত ভাব যেতে চায় না অনেক সময়েই। তেল-লাগা অবস্থায় কিছুটা সময় রেখে দেওয়া হলে, আরও চেপে বসে যায় তা। তেলচিটে গন্ধ থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। বড় পাত্রে গরম জল ভরে, তাতে ফেলে রাখুন নিংড়ানো লেবুর খোসা। তাতে যদি অল্প রস রয়ে গিয়ে থাকে, তবে আরওই ভালো। এর মধ্যে তেলচিটে বাসন ডুবিয়ে রাখা যায় ২০ মিনিট অবধি। তা থেকে তুলে ঠান্ডা জলে ধুলেই এক্কেবারে পরিষ্কার।

Kitchen Hacks: 4 Smart Uses for Squeezed Lemon Peels That Will Surprise You
রুপোর গয়নার ধূসর পরত উঠিয়ে তা নতুনের মতো ঝকঝকে করতে পারে পাতিলেবুর ছিবড়ে।

বানানো যায় প্রাকৃতিক ক্লিনিং স্প্রে
লেবুর ছিবড়ের সঙ্গে ব্লেন্ড করা যায় ভিনিগার। তাতে ঈষদুষ্ণ গরম জল মিশিয়ে তরল করে নিতে হবে। স্প্রে বোতলে ভরে, যে কোনও ধাতব জিনিস— তা সে আসবাব হোক বা অলংকার— পরিষ্কার করা যায়। চটজলদি সাফ হতে বাধ্য! এমনকী ঘর মোছার ক্ষেত্রেও তা অতি উত্তম।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন