ঘুম ভাঙামাত্রই হাতে মোবাইল। শুয়ে শুয়ে কিছুক্ষণ নাড়াঘাঁটা চলল। তারপর কোনওক্রমে শৌচালয়ের দিকে হাঁটা। তখনও হাতে স্মার্টফোন। ভিতরে ঢুকে কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। কারণ, মোবাইল স্ক্রল করতে গিয়ে কখন যে সময় কেটে যাচ্ছে তা খেয়াল রাখাই যে দুষ্কর। এই বদভ্যাসের শিকার কি আপনিও? শরীরের জন্য এই অভ্যাস মোটেও ভালো নয়, তা প্রায় সকলেরই জানা। তবে জানেন কি, বাস্তুমতেও এই অভ্যাসের ফলে আপনার সংসার হতে পারে ছারখার।

আরও পড়ুন:
- বাস্তশাস্ত্রবিদদের মতে, শৌচালয় যতই সুন্দর হোক না কেন। তা মোটেও দীর্ঘক্ষণ বসে থাকার মতো জায়গা নয়। যাঁরা বেশিক্ষণ শৌচালয়ে কাটান, তাঁরা হয়ে উঠতে পারেন নেগেটিভ এনার্জির শিকার। তাই ভুলেও বেশিক্ষণ শৌচালয়ে মোবাইল হাতে বসে থাকা উচিত নয়।
- ঘুম থেকে ওঠার পর মোবাইল হাতে শৌচালয়ে যাওয়া মানেই একগাদা মেসেজ দেখা। সে-ই মেসেজের ভিড়ে দু-চারটি অফিসেরও থাকবেই। ওই মেসেজ দেখে মেজাজ বিগড়ে যেতে পারে। তার ফলে আপনার সৃজনশীলতা নষ্ট হতে পারে। বাস্তুশাস্ত্রবিদদের মতে, এই বদভ্যাসের ফলে কোনও ভালো সুযোগও হাতছাড়া হতে পারে আপনার।

- বিবাহিতদের ক্ষেত্রে এই বদভ্যাসের ফলে দাম্পত্য অশান্তি হতে পারে। তাই ভুলেও স্মার্টফোন হাতে শৌচালয়ে যাওয়ার চেষ্টা করবেন না।
- বর্তমানে আমরা অনলাইনে আর্থিক লেনদেনে অভ্যস্ত। তাই ভুল করেও মোবাইল শৌচালয়ে নিয়ে যাওয়া উচিত নয় বলেই মনে করেন বাস্তুশাস্ত্রবিদরা।

- বাস্তুশাস্ত্রবিদদের মতে, মোবাইলই বহির্জগতের সঙ্গে আমাদের যোগাযোগের মাধ্যম। তাই তাকে যেভাবে সেভাবে ব্যবহার করার অর্থ নিজেদের ক্ষতি করা।
তাই আজই এই বদভ্যাস ত্যাগ করুন। শৌচালয়ে স্মার্টফোন ভুলেও নিয়ে যাবেন না। বিশেষত প্রাতঃকৃত্যের সময় তো একেবারেই শৌচালয়ে মোবাইল নিয়ে যাওয়া উচিত নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘দপ্তরে বসে কাজ করুন’, অগ্নিমিত্রা-শারদ্বতকে পরামর্শ মুখ্যমন্ত্রীর
-
‘যে ব্যাট করবে, সেই যদি আম্পায়ার ঠিক করে…’, নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে মুখ খুলল সুপ্রিম কোর্ট
-
ঘরে বউ রেখে গোপনে ‘প্রেমিকা’ কোমলরানিকে বিয়ে গোবিন্দার! স্ত্রী সুনীতার খোঁচা, ‘পশুদেরও অধম’
-
রাষ্ট্রসংঘে তোতাপাখির ভিড়, সকলের মুখে এক বুলি! ভিডিও পোস্টে আন্তর্জাতিক মঞ্চকে কটাক্ষ ইজরায়েলের
-
কেন আইএসএফের প্রতীক খাম হাতছাড়া? কমিশনের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের