Indoor Plants

ঘরের শোভা বাড়াবে গাছগাছালি! কম খরচে এই ৩ সেরা ইন্ডোর প্ল্যান্টেই সংসারে সবুজের সমারোহ

ঘর সাজাতে কিন্তু অঢেল খরচের প্রয়োজন নেই। সদিচ্ছা থাকলে বদলে যেতে পারে অন্দরের হালহকিকত। সামান্য বাজেটেই কীভাবে বসার ঘর বা বারান্দা সাজাবেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২৬, ২১:২৫

options
link
ঘরের শোভা বাড়াবে গাছগাছালি! কম খরচে এই ৩ সেরা ইন্ডোর প্ল্যান্টেই সংসারে সবুজের সমারোহ
চার দেয়ালের বন্দিদশায় এক চিলতে সবুজ।

চার দেয়ালের বন্দিদশায় এক চিলতে সবুজ। এ যেন মরুদ্যানে স্নিগ্ধ বাতাস। ইট-কাঠের ব্যস্ত জীবনে একটু চোখের আরাম কে না চায়! ঘর সাজাতে কিন্তু অঢেল খরচের প্রয়োজন নেই। সদিচ্ছা থাকলে বদলে যেতে পারে অন্দরের হালহকিকত। সামান্য বাজেটেই কীভাবে বসার ঘর বা বারান্দা সাজাবেন? জেনে নিন সহজ কৌশল।

Advertisement
ছবি: সংগৃহীত

কাচের বোতলে মানি প্ল্যান্ট
শুরু করুন মানি প্ল্যান্ট দিয়ে। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এটি জল ও মাটি— উভয় মাধ্যমেই স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠে। ঘরের নির্দির্ষ্ট কোণ কিংবা জানালার তাকে সবুজের ছোঁয়া ঘরের সৌন্দ্ররয বাড়াবে। বাস্তুর মধ্যে প্রাণের সঞ্চার বাড়াবে। দামি টব কেনারও প্রয়োজন নেই। বাড়িতে পড়ে থাকা কাচের পুরনো বোতল ব্যবহার করলেই যথেষ্ট। তাতেই জুটবে হবে এক ধ্রুপদী নস্টালজিক রূপ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ছবি: সংগৃহীত

ডেস্কের শোভায় সিঙ্গোনিয়াম
তীরধনুকের মতো পাতার গড়ন নিয়ে অন্দরের শোভা বাড়ায় সিঙ্গোনিয়াম। অন্দরমহলের জন্য এটি অত্যন্ত নির্ভরযোগ্য পছন্দ। জল ভরা স্বচ্ছ কাচের পাত্রে এই গাছ রাখলে পড়ার টেবিল নজড় কাড়বে আপনার। খুব কম পরিশ্রমে ঘরের কোণে নান্দনিক পরিবেশ তৈরি করতে এর জুড়ি মেলা ভার।

Advertisement
ছবি: সংগৃহীত

ঝুলন্ত সবুজে টারটল ভাইন
ছোট বারান্দা কিংবা জানালার ফ্রেমে ঝুলন্ত গাছের জন্য আদর্শ ‘টারটল ভাইন’ বা ‘ইঞ্চ প্ল্যান্ট’। খুব দ্রুত বাড়ে এই গাছ। এর ঝুলন্ত লতা ও পাতার সারি ছোট পরিসরকেও এক টুকরো অরণ্যের অনুভূতি দেবে আপনাকে। পর্যাপ্ত আলো-বাতাসযুক্ত জায়গায় এটি ঝুলিয়ে দিলেই ঘরের রূপ বদলে যাবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.