Monsoons Gardening Tips

রিমঝিম বৃষ্টির মরশুমেও হাসবে বাগান, বর্ষা শুরুর আগে সেরে রাখুন জরুরি এই কাজগুলি

টানা বৃষ্টিতে টবের মধ্যে জল জমলেই মস্ত বিপদ। স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাড়ে পোকা আর ছত্রাকের উপদ্রব। তাই পুরোদমে বর্ষা নামার আগেই সেরে ফেলুন বাগানের আগাম প্রস্তুতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৫:১০

options
link
রিমঝিম বৃষ্টির মরশুমেও হাসবে বাগান, বর্ষা শুরুর আগে সেরে রাখুন জরুরি এই কাজগুলি
পুরোদমে বর্ষা নামার আগেই সেরে ফেলুন বাগানের আগাম প্রস্তুতি। ছবি: সংগৃহীত

মেঘের গুরুগুরু ডাক জানান দিচ্ছে বর্ষা এসে গেল। তপ্ত গরমের পর ঝমঝমিয়ে বৃষ্টি যেমন স্বস্তি দেয়, তেমনই এই সময়েই সবচেয়ে বেশি যত্নের প্রয়োজন আপনার সাধের বাগানটির। একটু অসাবধান হলেই বাগানের গাছগুলি নষ্ট হয়ে যেতে পারে। টানা বৃষ্টিতে টবের মধ্যে জল জমলেই মস্ত বিপদ। স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাড়ে পোকা আর ছত্রাকের উপদ্রব। তাই পুরোদমে বর্ষা নামার আগেই সেরে ফেলুন বাগানের আগাম প্রস্তুতি। বর্ষাতেও যাতে আপনার বাগান ফুলে-ফলে ভরে থাকে, রইল তারই কিছু সহজ টিপস।

Advertisement
ছবি: সংগৃহীত

জল নিকাশিতে গুরুত্ব দিন
বর্ষায় গাছের প্রধান শত্রু হল গোড়ায় জমে থাকা জল। শিকড় পচে গেলে গাছকে বাঁচানো মুশকিল। তাই প্রথম কাজই হল টবের নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম খতিয়ে দেখা। অনেক সময় টবের নিচের ছিদ্রে মাটি জমে জল আটকে যায়। কাঠি দিয়ে খুঁচিয়ে সেই মুখগুলি পরিষ্কার করে দিন। ভারী বৃষ্টির আগেই টবের মাটি ভালো করে খুঁড়ে আলগা করে নেওয়া জরুরি। এতে মাটি হালকা হবে। বৃষ্টির অতিরিক্ত জলও সহজে বেরিয়ে যাবে।

Advertisement
ছবি: সংগৃহীত

টব উঁচু স্থানে রাখুন
মাটির সংস্পর্শে সরাসরি টব রাখলে জল বেরোতে সমস্যা হয়। তাই টবগুলিকে সরাসরি মেঝেতে না রেখে লোহার তাক বা ইটের উপর বসান। এতে টবের তলা দিয়ে জল নিষ্কাশন মসৃণ হবে। ছাদ বা বারান্দায় বাগান থাকলে আরও একটি বিষয়ে নজর দিন। বৃষ্টির জলে মাটি ধুয়ে অনেক সময় ছাদের ড্রেন বা নিকাশি পাইপের মুখ বুজে যায়। জল জমে ছাদ নষ্ট হতে পারে। তাই বর্ষা নামার আগেই পাইপের মুখগুলি ভালো করে পরিষ্কার করে রাখুন।

Advertisement
ছবি: সংগৃহীত

মাটির পুষ্টিগুণ বজায় রাখুন
বর্ষার জল পেয়ে গাছ খুব দ্রুত বাড়ে। এই বাড়বাড়ন্তের সময়ে গাছের চাই অতিরিক্ত পুষ্টি। তাই আকাশ ভাঙা বৃষ্টি শুরু হওয়ার আগেই টবের মাটিতে পরিমাণ মতো জৈব সার মিশিয়ে দিন। মাটি পুষ্টিগুণে ভরপুর থাকলে গাছ বর্ষার মরশুম জুড়ে সতেজ থাকবে। নতুন গাছ লাগানোর জন্যও এই সময়টা আদর্শ। বর্ষার মরশুমি ফুল বা আনাজের চারা লাগাতে চাইলে এখন থেকেই মাটি তৈরি করে রাখুন। এই সময়ে চারা বসালে তা খুব দ্রুত শিকড় ছড়ায়। তাড়াতাড়ি বেড়ে ওঠে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.