Berger

শুধুই সৌন্দর্য নয়, এই বিশেষ এক্সটেরিয়ার পেইন্টই হবে বাড়ি রোদ-ধুলো-ফাটলের অদৃশ্য বর্ম

প্রকৃতির রুদ্ররোষ থেকে প্রিয় আস্তানাটিকে বাঁচাতে চাইলে আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা আর পাথরের মতো মজবুত দেওয়াল পেতে চাইলে বেছে নিন উন্নতমানের এই সুরক্ষাকবচ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১২:৩১

options
link
শুধুই সৌন্দর্য নয়, এই বিশেষ এক্সটেরিয়ার পেইন্টই হবে বাড়ি রোদ-ধুলো-ফাটলের অদৃশ্য বর্ম
বাড়ি হোক নিশ্চিন্তের আশ্রয়, যেখানে ড্যাম্প বা নোনা ধরার কোনও জায়গা নেই।

দেওয়ালের নোনা ধরা চেহারা দেখে কি মন খারাপ হয়? রোদে ফেটে যাওয়া রং। আর যত্রতত্র চটা ওঠা পলেস্তারা। আপনার শখের আবাসের সৌন্দর্য কেড়ে  নিচ্ছে কে? সাধারণ রং দিয়ে বাড়ি সাজানোর দিন এবার ফুরোল। আধুনিক প্রযুক্তিতে আপনার বাড়িকে দীর্ঘস্থায়ী সুরক্ষা দিতে হাজির বার্জার ‘ওয়েদারকোট লং লাইফ ১৫’ (Weathercoat Long Life 15)।

Advertisement

একটি বাড়ি মানে সারা জীবনের সঞ্চয় উজাড় করে দেওয়া। কিন্তু প্রকৃতির রোষ থেকে সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখাটাই হল আসল চ্যালেঞ্জ। বার্জারের এই বিশেষ এক্সটেরিয়ার পেইন্টটি তৈরি হয়েছে ‘ন্যানো টেকনোলজি’ এবং ‘PU সিলিকন’ রসায়নের এক অনন্য সংমিশ্রণে। এর কার্যকারিতা সাধারণ রঙের চেয়ে বহুগুণ বেশি।

Advertisement

কেন এটি অনন্য?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দীর্ঘমেয়াদী ওয়ারেন্টি: এই রঙের সবথেকে বড় আকর্ষণ হল এর ১৫ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি। একবার ব্যবহার করলে দেড় দশক পর্যন্ত বাড়ির বাইরের দেওয়াল নিয়ে আপনাকে আর ভাবতে হবে না।

ফাটল প্রতিরোধ: সময়ের সঙ্গে দেওয়ালে সূক্ষ্ম ‘হেয়ারলাইন ক্র্যাক’ দেখা দেয়। ওয়েদারকোট লং লাইফ ১৫-এর ইলাস্টোমেরিক ফিল্ম ৩.২ মিলিমিটার পর্যন্ত চওড়া ফাটল অনায়াসে ঢেকে ফেলে। ফলে বৃষ্টির জল ভেতরে ঢোকার সুযোগই পায় না।

ধুলোবালির যম: এর বিশেষ ‘ডাস্ট পিক-আপ রেজিস্ট্যান্স’ প্রযুক্তি দেওয়ালকে রাখে ধুলোমুক্ত। বছরের পর বছর বাড়ির জেল্লা থাকে অটুট।

রোদ-বৃষ্টির সুরক্ষা: প্রখর তাপ হোক বা অতিবৃষ্টি, PU সিলিকনের কবচ দেওয়ালকে বাইরের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে। এটি যেমন জল বিকর্ষণ করে, তেমনই এর ছত্রাক ও শ্যাওলা প্রতিরোধী ক্ষমতাও প্রশ্নাতীত।

শহুরে দূষণ হোক কিংবা উপকূলীয় নোনা হাওয়া—সব প্রতিকূলতা জয় করতে সক্ষম এই আল্ট্রা-হাই পারফরম্যান্স রং। বাড়ির দেওয়ালে কেবল প্রলেপ নয়, এটি আসলে এক অদৃশ্য বর্ম। আধুনিক গৃহস্বামীদের রুচি এবং প্রয়োজন, দুইয়েরই সঠিক সমাধান হতে পারে এই প্রিমিয়াম ইমালশন।

প্রকৃতির রুদ্ররোষ থেকে প্রিয় আস্তানাটিকে বাঁচাতে চাইলে আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা আর পাথরের মতো মজবুত দেওয়াল পেতে চাইলে বেছে নিন উন্নতমানের এই সুরক্ষাকবচ। বাড়ি হোক নিশ্চিন্তের আশ্রয়, যেখানে ড্যাম্প বা নোনা ধরার কোনও জায়গা নেই।

বিস্তারিত পড়ুন: https://www.bergerpaints.com/products/exterior-wall-coatings/weathercoat-long-life-15

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.