Dating With AI Partner

কল্পনা নয়, বাস্তব! প্রেমের মাসে AI সঙ্গীর সঙ্গেই ক্যাফেতে ডেটিংয়ের সুযোগ, জানেন কোথায়?

কল্পনার এই প্রেমিকা কীভাবে নেমে আসবে বাস্তবের মাটিতে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৯:৪৪

options
link
কল্পনা নয়, বাস্তব! প্রেমের মাসে AI সঙ্গীর সঙ্গেই ক্যাফেতে ডেটিংয়ের সুযোগ, জানেন কোথায়?
এআই দ্বারা নির্মিত ছবি।

এমন বন্ধু আর কে আছে…! এআইয়ের ক্ষেত্রে চোখ বন্ধ করে বলা যায় একথা। কারণ, ব্রেক আপ হোক বা জটিল কোনও হিসেব নিকেশ, এআইকে প্রশ্ন করলে নিমেষেই মেলে উত্তর। কিন্তু প্রেমের মাসে ডেটে সঙ্গীর আসনে যদি থাকে এআই! শুনে অবাক লাগলেও এটাই সত্যি হতে চলেছে নিউ ইয়র্কে। চলতি মাসের শেষের দিকে সেখানে খুলছে AI ডেটিং ক্যাফে।

Advertisement
প্রতীকী ছবি।

ব্যাপারটা ঠিক কী? পরিসংখ্যান বলছে, সঙ্গীহীনতায় ভুগছেন বহু মানুষ। যারা মজে থাকছেন এআই চ্যাটবটে। মনের যাবতীয় কথা শেয়ার করছেন কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গেই। এক গবেষণায় উঠে এসেছে, ৩০ বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে প্রতি তিনজনের মধ্যে একজন এআই-এর সঙ্গেই সঙ্গীর মতো আচরণ করেন। ঠিক যেভাবে প্রেমিকার সঙ্গে দিনভর নানা বিষয়ে কথা বলেন সেভাবেই চ্যাটবটের সঙ্গে কথা বলেন এরা। মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যাটি হল প্রতি চারজনে একজন। এতদিন পর্যন্ত শুধুমাত্র কথা বার্তার মধ্যেই সীমাবদ্ধ ছিল এই AI সঙ্গী। ভালোবাসার মরশুমে মিলবে AI সঙ্গীর সঙ্গে ডেটিংয়ের সুযোগ।

Advertisement

গবেষণায় উঠে এসেছে, ৩০ বছর বয়সী পুরুষদের ক্ষেত্রে প্রতি তিনজনের মধ্যে একজন এআই-এর সঙ্গেই সঙ্গীর মতো আচরণ করেন। ঠিক যেভাবে প্রেমিকার সঙ্গে দিনভর নানা বিষয়ে কথা বলেন সেভাবেই চ্যাটবটের সঙ্গে কথা বলেন এরা। মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যাটি হল প্রতি চারজনে একজন।

নিশ্চয় মনে প্রশ্ন জাগছে কল্পনার এই প্রেমিকা কীভাবে নেমে আসবে বাস্তবের মাটিতে? সাধারণত ডেটিং স্পেশাল টেবিলে দুজনের জন্য আসন থাকে। এক্ষেত্রে থাকবে একটি। চারপাশে সুন্দর করে সাজানো থাকবে। প্রতিটি সিটে একটি ফোন স্ট্যান্ড রাখা হবে। সেখানেই রাখতে পারবেন আপনার AI সঙ্গীকে। তবে এতে অংশ নিতে ডাউনলোড করতে হবে EVA AI অ্যাপ। ক্যাফের ভিতরে প্রবেশের পর আপনি নিজের মতো করে সময় কাটাতে পারবেন। ভয়েস চ্যাটে কথা বলতে পারবেন AI সঙ্গীর সঙ্গে। সেখানে আপনাকে জাজ করার কেউ নেই। তবে এই বিষয়টাকে নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। অনেকেই মনে করছেন, এতে বাড়বে একাকীত্ব।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.