হারানো সময় কি ফেরে? বিজ্ঞানীরা ‘টাইম মেশিন’ আবিষ্কার না করতে পারলেও চ্যাটজিপিটি (ChatGPT) এসে প্রযুক্তিজগতে ‘বিপ্লব’ ঘটিয়ে ফেলেছে। আর তার দৌলতেই আপনি ফিরে যেতে পারেন গত শতকের আটের দশকে! আক্ষরিক অর্থে ফিরতে পারবেন না অবশ্য। তবে আপনার ছবিকে মুহূর্তে সেই সময়ে ফিরিয়ে দিতে পারবে ওপেনএআইয়ের এই চ্যাটবট!
আরও পড়ুন:
ইতিমধ্যেই ইনস্টাগ্রাম ও ফেসবুক ভরে উঠতে শুরু করেছে এই ধরনের ছবিতে। কবেকার ফেলে আসা সময়ের প্রেক্ষাপট ও ফ্যাশনের মধ্যে দিয়ে সবাইকে নিজেকে নতুন করে দেখছে। যেন আধুনিক সময়ের লেন্সে বাড়ির পুরনো অ্যালবামের ভিতরে সেঁধিয়ে যাওয়ার সুযোগ!
জেনে নিন কীভাবে করবেন। প্রথমে চ্যাটজিপিটিতে গিয়ে একটা ছবি আপলোড করুন। তারপর রেন্ডিংয়ে গিয়ে লিখুন ‘চেঞ্জ দ্য ওভারঅল অ্যাপিয়ারেন্স অফ আ ফোটোগ্রাফ টু ম্যাচ দ্য ফ্যাশন অ্যান্ড ফোটোগ্রাফি স্টাইল অফ দ্য ১৯৮০’স।’ এছাড়াও সেই সময়ের জনপ্রিয় ছবিগুলির মধ্যে কোনও একটিকে বেছে নিয়েও আলাদা করে প্রম্পট করতে পারবেন। পাশাপাশি সেই সময়ের কোনও বিশেষ পোশাক বা হেয়ারস্টাইলও উল্লেখ করা যায়, যদি সেরকমটাই চান। তবে সেই সঙ্গেই চ্যাটজিপিটিকে বলে দেবেন, যেন আপনার মুখটিতে কোনও রকম পরিবর্তন না করা হয়। যদি ছবিটি মনঃপুত না হয়, তাহলে যেটুকু পরিবর্তন চান সেটা বলে এডিট করতে বলতে হবে।
উল্লেখ্য, চ্যাটজিপিটির সাহায্যে এমন বহু জরুরি কাজ করানো যায়, যা অনেক সময়ই ইউজাররা খেয়াল করেন না। যেমন চটজলদি উত্তরের খোঁজ না করে, সুশৃঙ্খল গবেষণার কাজে চ্যাটজিপিটিকে ব্যবহার করুন। জটিল বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করতে, ‘সোর্স’-এর উল্লেখ (ইন্টারনেট সংযোগ থাকতে হবে)-সহ তথ্যপ্রদান করায় দক্ষ চ্যাটজিপিটি। শিক্ষাসংক্রান্ত কাজ, প্রযুক্তির বিভিন্ন দিক আলোচনা ও বিশ্লেষণ করতে এর জুড়ি নেই। আরও নানা ধরনের কাজই করে দিতে পারে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি হাতে লেখা নোট, ডায়াগ্রাম, স্ক্রিনশট, ছবি ইত্যাদিও ব্যাখ্যা করতে পারে। কোনও লেখচিত্র ব্যাখ্যা করার কাজও অনায়াসে করে দেয় চ্যাটজিপিটি। দেখেশুনে বলতে ইচ্ছে করে ‘এমন বন্ধু আর কে আছে!’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সুপ্রিম’ রক্ষাকবচ উঠতেই সুমিতের খোঁজে অভিষেকের বাড়ি ঘিরে ফেলল সিআইডি-এসটিএফ
-
‘আহত’ ইরানের মার, জর্ডনে ধ্বংস একের পর এক মার্কিন যুদ্ধবিমান! চিন্তায় ট্রাম্প
-
‘দুর্গাপুজো না লিখলে স্টল করতে দেবেন না’, বামেদের ‘দ্বিচারিতায়’ হুঁশিয়ারি শুভেন্দুর
-
অধ্যাপক বদলি বিলে যাদবপুরে ‘সিঁদুরে মেঘ’! বামেদের বিঁধে শুভেন্দু বললেন, ‘ঝোলা নিয়ে হোলটাইমার হয়ে যান’
-
‘শেষ দেখে ছাড়ব’, ভেনিস কাণ্ডে মামলার হুঙ্কার ‘জুলাই জঙ্গি’ আজমেরী হক বাঁধনের