বাংলায় আজ থেকে শুরু ডিজিটাল জনগণনা (Census 2027)। আগামী ১৫ আগস্টের মধ্যে অনলাইনে বাড়িতে বসেই সেলফ এনুমারেশন ফর্মপূরণ করতে পারবেন। আগামী ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ‘ফিল্ড-এনুমারেশন’ করতে কলকাতার পাশাপাশি সমস্ত জেলায় বাড়ি বাড়ি যাবেন জনসুমারিতে নিযুক্ত সরকারী কর্মীরা। এরপর দ্বিতীয় দফায় লিঙ্গভেদে জনসুমারি আগামী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি চলবে। চলুন জেনে নেওয়া যাক অনলাইনে জনগণনার জন্য কোন কোন তথ্য জমা দিতে হবে।
আরও পড়ুন:
- প্রথমেই https://se.census.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বেছে নিতে হবে। তারপর ‘OK’ ক্লিক করতে হবে।
- এবার পরিবারের প্রধান এবং তাঁর মোবাইল নম্বর দিতে হবে। ই-মেল আইডি দিতে হবে। যদিও না দিলেও চলবে। ক্যাপচা দিলে মোবাইলে আসবে ওটিপি। ওই ওটিপিতে ক্লিক করতে হবে।
- এবার একটি পেজ খুলবে। পছন্দের ভাষা নির্বাচন করতে হবে। আবারও নথিভুক্ত মোবাইল নম্বরে ওটিপি লিখতে হবে। ক্লিক করে ভেরিফাই ওটিপি করতে হবে।
- আবার একটি নতুন পেজ খুলবে। জেলা বেছে পিনকোড দিতে হবে। ল্যান্ডমার্ক বা আপনার এলাকার উল্লেখযোগ্য স্থান দিতে হবে। ম্যাপে লাল রঙের মার্কার থাকবে। সেখানে গিয়ে ল্যান্ডমার্ক চিহ্নিত করতে হবে।
- আরেকটি পেজ খুলবে। সেখানে আপনার বাড়ির বর্তমান অবস্থা সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দিতে হবে।
- তথ্যপূরণ করার পর পুরোটা বারবার যাচাই করতে হবে। প্রয়োজনে তথ্য বদলে নিন। পুরো তথ্য যাচাই করে তবেই সাবমিট করুন। আপনি চূড়ান্তভাবে ফর্ম জমা দিতে চান কিনা, সে তথ্য জানতে চাওয়া হবে। ‘ইয়েস’ বা ‘হ্যাঁ’ করলে তবে জমা দিতে পারবেন।
- ফর্ম জমার পরে একটি ১১ সংখ্যার ইউনিক আইডি ‘এসই আইডি’ দেওয়া হবে। সেটি অবশ্যই লিখে রেখে দিন। এসএমএসের মাধ্যমে ফোনেও পাবেন সেই আইডি। ই-মেলেও আইডি পাবেন। গণনাকারী যখন বাড়িতে আসবেন, তাঁকে সেই আইডি দিতে হবে।
তবে অনলাইনে সেলফ এনুমারেশনের ক্ষেত্রে পরিবারের প্রধানের নাম, মোবাইল নম্বরের ক্ষেত্রে ভুলভ্রান্তি যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন। একবার নথিভুক্ত করার পর আর পরিবারের প্রধানের নাম আর পরিবর্তন করা যাবে না। তাই ফর্মপূরণের সময় আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঝাড়খণ্ডে করম পুজোর বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা! তলিয়ে গেল ৬ শিশু
-
কমিশনারদের ‘মতানৈক্য’ প্রকাশ্যে আসতেই জ্ঞানেশের পদত্যাগের দাবি বিরোধীদের, ‘ভিন্নমত’ মানল কমিশনও
-
চোখের চিকিৎসা সেরে বিদেশ থেকে ফিরেই একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ অভিষেকের
-
হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইদার, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ
-
জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কং প্রার্থীর, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মিলন প্রধানের