বর্তমান সময়ে দাঁড়িয়ে এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনও সমস্যার কথা জানালেই নিমেষে মেলে সমাধান। অনেকেই সঙ্গী ভেবে চ্যাট করেন এআইয়ের সঙ্গে। মনের কথা উজার করে দেন কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে। এখানেই শেষ নয়। যৌনতায় ভরা চ্যাটও করেন অনেকেই। অর্থাৎ অনেকের জীবনেই ঠিক রক্ত মাংসের সঙ্গীর মতো জায়গা দখল করে নিয়েছে এআই। সেই কথা মাথায় রেখেই এবার অদ্ভুত এক ফিচার আনছে চ্যাটজিপিটি (ChatGPT)। যার নাম ‘নটি চ্যাট’।
আরও পড়ুন:
বরাবরই ইউজারদের পছন্দের ভিত্তিতে নিজেদের আপডেট করার চেষ্টা সমস্ত অ্যাপ্লিকেশন। চ্যাটজিটিপিও তার বাইরে নয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে, চ্যাটজিটিপির মানুষের মতো ফিচারগুলো আকর্ষিত করে ইউজারদের। দেখা গিয়েছে, বহু ব্যবহারকারী স্রেফ মনের কথা জানাতে ডুবে থাকেন চ্যাটজিপিটিতে। রাত বাড়তেই বাড়ে গল্প। আগে বহু শোনা গিয়েছে, এআইকে ভারচুয়াল যৌন সঙ্গী হিসেবেও ব্যবহার করেছেন অনেকেই। সেই কারণেই স্যাম অল্টম্যানের নেতৃত্বাধীন কোম্পানি ব্যবহারকারীদের AI চ্যাটবটে বর্তমানে কিছু নতুন ফিচার যোগ করছে। ‘নটি চ্যাট’ নামক ফিচারে এবার আরও রগরগে ভাষা ব্যবহার করা যাবে। যা ঘনিষ্ঠতার আনন্দ বাড়িয়ে তুলবে।
চ্যাটজিটিপির মানুষের মতো ফিচারগুলো আকর্ষিত করে ইউজারদের। দেখা গিয়েছে, বহু ব্যবহারকারী স্রেফ মনের কথা জানাতে ডুবে থাকেন চ্যাটজিপিটিতে। রাত বাড়তেই বাড়ে গল্প। আগে বহু শোনা গিয়েছে, এআইকে ভারচুয়াল যৌন সঙ্গী হিসেবেও ব্যবহার করেছেন অনেকেই। এবার ‘নটি চ্যাট’ নামক ফিচারে এবার আরও রগরগে ভাষা ব্যবহার করা যাবে।
এবিষয়ে স্যাম অল্টম্যান জানিয়েছেন, যদি কোনও ব্যবহারকারী ইরোটিকা মোড অন করার আর্জি জানান, তবেই এটি চালু হবে। এআই চ্যাটবটকে অন্তরঙ্গ কথোপকথনের জন্য আপনাকে ম্যানুয়ালি টগল অ্যাকটিভ করতে হবে। তবে এই ফিচারের সুবিধা পাবেন না সকলে। তার জন্য প্রাপ্ত বয়স্ক হতে হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, যদি চ্যাটজিপিটির কথা বলে মনে হয় যে আপনি প্রাপ্ত বয়স্ক নন, সেক্ষেত্রে কাজ করবে না ‘নটি চ্যাট’ ফিচার।
সর্বশেষ খবর
-
‘ইটস ডান ব্রো’, কমিশনের অন্তর্কলহে জ্ঞানেশকে তোপ দীপকের, ফের বিক্ষোভের ছক ‘আরশোলা’দের!
-
‘কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’, বৈভবকে সুযোগ দিয়ে সারারাত আক্ষেপ করেন গম্ভীর!
-
খামারবাড়িতে যুবতীকে ‘গণধর্ষণ’, অভিযোগ পুলিশ ও সিআরপিএফের জওয়ানদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৪
-
জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ট্রাম্পের! লাল গালিচা-বোমারু বিমানে স্বাগত চিনা প্রেসিডেন্টকে
-
‘সৃজলার বয়ফ্রেন্ড আছে, তাও তোমার সঙ্গে…’, বিছানায় রাজবীরকে ‘ফুঁসমন্তর’ নন্দিনীর, প্রেমিককে হারানোর ভয়?