সোশাল মিডিয়ায় এখন অফশিয়াল কাজও হয়। কিন্তু হেলথ অ্যাডভাইস যদি দেয় হোয়াটসঅ্যপ, ফেসবুক বা ইনস্টাগ্রাম, তাহলে? শুনতে অবাক লাগলেও এমনটাই হতে চলেছে। এবার সোশাল মিডিয়ায় পাবেন স্বাস্থ্য বিষয়ক পরামর্শও। নেপথ্যে মেটা এআই।
আরও পড়ুন:
ইন্টারনেটের যুগে যে কোনও সমস্যার সমাধান এখন হাতের মুঠোয়। যে কোনও সমস্যার সমাধান পেতে এতদিন লোকে গুগলের দ্বারস্থ হত। এখন সেই জায়গাটা দিয়েছে এআই। যে কোনও প্রশ্ন করলেই নিমেষে মেলে উত্তর। এবার মিলবে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শও! মেটা এআই-এর প্রধান, আলেকজান্ডার ওয়াং জানান, তাঁরা এবার এআই মডেলগুলো ব্যবহার করে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়ার পরিকল্পনা করছে। এই ফিচারটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম-সহ মেটার সব প্ল্যাটফর্মেই যুক্ত করা হবে। তবে এখানে সমস্যা একটাই, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ একটা জটিল বিষয়। সামান্য ভুলে বড় বিপত্তির সম্ভাবনা থেকেই যায়। সেই কারণে এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে যে, এআই মডেলগুলো আদৌ সঠিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দিতে সক্ষম কি না।
তবে এনিয়ে দানা বেঁধেছে বিতর্কও। ব্যবহারকারীর একাংশের দাবি, স্বাস্থ্যে এআইএর ব্যবহারে ভুল হওয়ার সম্ভাবনা যেমন থাকে, তেমনই ডাক্তাররাও ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। একজন ব্যবহারকারী বলেছেন, ‘তাহলে এআই যুগে ডাক্তার এবং নার্সদের চাকরিও এখন বিপদের মুখে।’ আবার একাংশ মনে করছেন, স্বাস্থ্যে এআই টুলগুলোর গ্রহণযোগ্যতা পাওয়া কঠিন হবে, কারণ এআই মাঝে মাঝে ভুলও করতে পারে, এবং এর ফলে গুরুতর ক্ষতির আশঙ্কা থেকেই যাবে।
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ