তীব্র গরমের মাঝেই হুটপাট বৃষ্টির আনাগোনা। আর তারই সঙ্গে বাড়ির বাগানে নতুন অতিথিদের আগমন! অতিথিই বটে, সাপেরা (snakes in garden) এমনিতে কারও সাতে পাঁচে থাকে না। তবে ভুলবশত গৃহস্থের পা গায়ে পড়ে গেলে বাধতে পারে ভয়াবহ বিপত্তি। আর সে সাপ যদি বিষধর হয়, তবে গৃহস্থের প্রাণহানীর আশঙ্কাও থেকে যায়।
সাপেরা কেন কোনও একটি বিশেষ বাড়িকেই বেছে নেয় ঘাঁটি গাড়ার জন্য, তার পিছনে রয়েছে একাধিক কারণ। হয়তো নিজের অচিরেই সাপেদের থাকার উপযোগী পরিবেশ বানিয়ে ফেলেন গৃহস্থ।
আরও পড়ুন:

১। দীর্ঘদিন অযত্নের ফলে বাগান কি ভরে গিয়েছে লম্বা ঘাসে? সেক্ষেত্রে সাপেদের আস্তানা গড়া খুবই সোজা। অনেকের বাগানেই ঘাস ছাড়াও ফল-ফুলের গাছ থাকে। সময়মতো ছাঁটাই না করলে রীতিমতো ঝোপে ঢেকে যেতে পারে বাগান। যদি বাগানে সাপেদের আসা-যাওয়া বন্ধ করতে চান, তাহলে নির্দিষ্ট সময় অন্তর গাছ ট্রিম করুন, ঘাসও ছাঁটাই করে দিন ছোট করে।
২। সাপেরা লুকিয়ে থাকার জন্য আনাচ-কানাচ খুঁজতেই থাকে। যদি বাগানের একপাশে বা বারান্দায় পুরনো জিনিস, বাক্সপ্যাঁটরা ডাঁই করে রাখা থাকে, তবে সেখানে সাপের পক্ষে লুকানো সহজ হয়। নিয়মিত বাড়ির বারান্দা ও বাগান পরিচ্ছন্ন রাখলে দেখতেও ভালো লাগে। পোকামাকড় জন্মাতে পারে না।
৩। মাছ মাংসের টুকরো সাপেদের আকৃষ্ট করে! অনেকেই বাড়ির বারান্দা কিংবা বাগানে পোষ্য কুকুর বিড়ালদের খাওয়ান। তারা খাওয়ার পর যে অবশিষ্টাংশ পড়ে থাকে, তা খাওয়ার লোভে সাপেরা চলে আসে সেখানে। তাই পোষ্যদের খাওয়ানোর পর অবশ্যই সেই জায়গায় পরিষ্কার করা উচিত।
৪। বাগানের গাছে জল দেওয়ার সময়েও সচেতন হতে হবে। অতিরিক্ত জল দিলে মাটি কাদা হয়ে সোঁদা পরিবেশ তৈরি হয়। এমন পরিবেশে সাপেরা সহজেই চলে আসে।

বাগান পরিষ্কার করার পাশাপাশি, সাপেদের দূরে রাখার একাধিক ঘরোয়া টোটকা রয়েছে। যেমন সমপরিমাণ জল ও ভিনিগার মিশিয়ে তা চারিদিকে স্প্রে করা যায়। ভিনিগার না পেলে, পাতিলেবুর রস জলে মেশালেও একইরকম ফল পাওয়া যায়। আবার, গাঁদা, লেমনগ্রাস, সিট্রোনিলা প্রভৃতি গাছ বসালে, এসবের গন্ধে সাপেরা দূরে থাকে।
অনেকেই সাপের ভয়ে তাদের মারতে উদ্যত হন ঠিকই, তবে ভুললে চলে না যে সাপেরা প্রকৃতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যদিও মানুষের ভয়ও অমূলক নয়। তাই সময় থাকতেই বাড়ি ও বাগানের যত্ন নিন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্থানীয়দের কাঁধে চেপে এলাকা পরিক্রমা, বাংলার এই দুর্গাপ্রতিমা নিরঞ্জনেও রয়েছে বিশেষ চমক
-
দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে অঘটন, ট্রেন থেকে পড়ে মৃত্যু পুণ্যার্থীর
-
‘ইন্ডিয়া’র ইলিশ খাব না! ভারত থেকে রুপোলি শস্য আমদানি নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার
-
অভিষেকের রোষানলে বরখাস্ত! পুলিশের সেই গাড়িচালকের চাকরি ফেরাল হাই কোর্ট
-
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন