WhatsApp

দিনভর হোয়াটসঅ্যাপে গসিপ করেন? চ্যাট ফাঁস হওয়ার ভয় অতীত! এবার নিমেষে মুছে যাবে মেসেজ

ক'দিন আগেই ইনস্টাগ্রামেও এমন একটি ফিচার আনা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ১৫:২২

options
link
দিনভর হোয়াটসঅ্যাপে গসিপ করেন? চ্যাট ফাঁস হওয়ার ভয় অতীত! এবার নিমেষে মুছে যাবে মেসেজ
ফোন নম্বর গোপন রেখেই হোয়াটসঅ্যাপ চ্যাটের সুযোগ, 'ইউজার নেম' বেছে নিলেই কেল্লাফতে!

হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। আজকাল ঘুম থেকে ওঠা থেকে রাতে বিছানায় যাওয়া পর্যন্ত সকলেই সোশাল মিডিয়ায় অ্যাকটিভ। স্কুল-কলেজ থেকে অফিস, সামান্য ফাঁকা সময় পেলেও প্রায় প্রত্যেকে ফেসবুক, ইনস্টার পাশাপাশি নজর রাখেন হোয়াটসঅ্যাপে। বিভিন্ন ইস্যুতে কমেন্ট বক্সে তরজাও জমে ওঠে এই প্ল্যাটফর্মে। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখেই ডিজঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার আগেই আনা হয়েছিল। যেখানে নির্দিষ্ট সময় পরপর সেই মেসেজ মুছে যায়। এবার মেটা আরও সতর্ক হল। এবার আনা হচ্ছে এমন ব্যবস্থা, যাতে মেসেজ পড়ার পরই মুছে যাবে!

Advertisement

এক প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, শীর্ষস্থানীয় মেসেজিং প্ল্যাটফর্ম আনছে ‘আফটার রিডিং’ অপশন। আপাতত নির্ধারিত কিছু আইওএস তথা আইফোনেই এই বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। হয়তো শিগগিরি তা সকলের জন্য চালু হতে পারে। বলে রাখা ভালো, ডিজঅ্যাপিয়ারিং মেসেজ এমন এক ফিচার যা নির্দিষ্ট সময়ের পর মেসেজটি মুছে দেয়। যিনি প্রেরক তিনি সিদ্ধান্ত নিতে পারবেন সেই মুছে যাওয়ার সময়টি কতক্ষণ বাদে হবে। ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিনের পরিধি বেছে নেওয়া যায়। কিন্তু এবার আসছে ‘আফটার রিডিং’। এতে মেসেজ পড়ার পরই তা মুছে দেওয়া যাবে। প্রেরক ঠিক করবেন সেই সময়টা ৫ মিনিট, ১ ঘণ্টা নাকি ১২ ঘণ্টা হবে। অর্থাৎ প্রেরক মেসেজটি করার পাঁচ মিনিটের মধ্যেই তা মুছে যাবে। অন্যদিকে গ্রহীতার ক্ষেত্রে কাউন্ট ডাউন শুরু হবে মেসেজটি খোলার পর। কিন্তু যদি তিনি মেসেজটি ‘সিন’ না করেন? তাহলে তা ২৪ ঘণ্টা পর নিজে থেকেই মুছে যাবে।

Advertisement

শীর্ষস্থানীয় মেসেজিং প্ল্যাটফর্ম আনছে ‘আফটার রিডিং’ অপশন। আপাতত নির্ধারিত কিছু আইওএস তথা আইফোনেই এই বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। হয়তো শিগগিরি তা সকলের জন্য চালু হতে পারে।

ক’দিন আগেই ইনস্টাগ্রামেও এমন একটি ফিচার আনা হয়েছে। ইনস্ট্যান্টস ফিচারটির সাহায্যে ইউজাররা রিয়েল-টাইম ছবি পাঠাতে পারবেন, যা দেখার পর বা ২৪ ঘণ্টার মধ্যে অদৃশ্য হয়ে যাবে। সংস্থার মতে, ভাবনাচিন্তা করে করা পোস্টের পরিবর্তে স্বতঃস্ফূর্ত শেয়ারিংয়ের উপরে বেশি গুরুত্ব দেয় আজকের জেন জি-র প্রতিনিধিরা। পাবলিক সোশাল মিডিয়া আপডেটের চেয়ে ব্যক্তিগত মেসেজিংকে ক্রমশ বেশি পছন্দ করতে শুরু করেছেন তাঁরা। সেদিকে খেয়াল রেখেই আনা হয়েছে এই ফিচার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.