সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডর অভিনন্দন বর্তমানের মতো আপনিও যদি শত্রুকে নিমেষে খতম করতে পারেন, কেমন লাগবে? কী, মশকরা মনে হচ্ছে? একদমই নয়৷ খুব শীঘ্রই হয়ত এমন সুযোগ আসবে আমার-আপনার কাছে৷ কীভাবে? সৌজন্যে ভারতীয় বায়ুসেনা৷
[ আরও পড়ুন: ফেস অ্যাপের ন্যায় প্রযুক্তির কল্যাণে ১৮ বছর আগে হারানো ছেলের হদিশ পেল পরিবার]
আরও স্পষ্ট করে বলতে গেলে, এবার কোনও ট্রেনিং ছাড়াই আপনাকে সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে বায়ুসেনা৷ তবে সত্যিকারের যুদ্ধক্ষেত্রে নয়, বরং ভিডিও গেমের মাধ্যমে আপনাকে যুদ্ধের পরিবেশে নিয়ে যাওয়ার কথা ভাবছে তাঁরা৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভারতীয় বায়ুসেনার এই ভিডিও গেমের টিজার৷ যেখানে শুরুতেই চমকের ব্যবস্থা করেছে বায়ুসেনা৷ ব্যবহার করা হয়েছে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মতো দেখতে একজনকে৷ ওরকমই মুখের গঠন৷ ওরকমই গায়ের রঙ৷ সঙ্গে অবশ্যই রয়েছে তাঁর ট্রেডমার্ক ‘গোঁফ’৷
কেবল একা অভিনন্দন নন, তাঁর সঙ্গে রয়েছে মিগ ২১-এর মতো দেখতে একটি যুদ্ধবিমানও৷ পাক ভূমিতে ভারতীয় বায়ুসেনার বালাকোট এয়ারস্ট্রাইকের পর যে যুদ্ধবিমান নিয়ে সীমান্ত টপকে পাকিস্তানে প্রবেশ করেছিলেন তিনি, টিজারেও তেমন একটি যুদ্ধ বিমানকেও দেখানো হয়েছে৷ সঙ্গে রয়েছে, যুদ্ধক্ষেত্রের বিভিন্ন পরিস্থিতির ক্লিপিংস৷ কখনও দেখা যাচ্ছে যুদ্ধবিমান থেকে ছোঁড়া মিসাইল আঘাত করছে নির্দিষ্ট টার্গেটে৷ অব্যর্থ লক্ষ্যে ধ্বংস করছে শত্রুর ঘাঁটি৷ কখনও দেখা যাচ্ছে, শত্রুর ছোঁড়া মিসাইলকে ডজ করে এগিয়ে যাচ্ছে বায়ুসেনার যুদ্ধবিমান৷ জানা গিয়েছে, আগামী ৩১ জুলাই গুগল প্লে-স্টোর ও অ্যাপেল স্টোরে মুক্তি পাবে সম্পূর্ণ গেমটি৷
[ আরও পড়ুন: ৯ লাখের ক্যামেরা মিলল সাড়ে ছ’হাজারে! আমাজনে ছাড়ের বহর দেখে হতবাক ক্রেতারাও ]
Launch of #IAF #MobileGame : Android / iOS version of IAF developed Mobile Game (Single Player) will be launched on 31 Jul 19. Download on your Android / iOS mobile phone & cherish the thrilling flying experience. The multiplayer version will soon follow. The Teaser of the game… pic.twitter.com/yhfOrOZxWV
— Indian Air Force (@IAF_MCC) July 20, 2019
সর্বশেষ খবর
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার