অপেক্ষার অবসান। প্রথম ফোল্ডিং ফোন, iPhone duo লঞ্চ করল অ্যাপল। একইসঙ্গে আইফোন ১৮ সিরিজের দুটি ফোনও লঞ্চ করেছে সংস্থা। সেগুলো হল আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। নিশ্চয়ই ভাবছেন কী বিশেষত্ব রয়েছে এই ফোনগুলোতে? ব্যাটারি ও ক্যামেরায় বদল তো আছেই, সেই সঙ্গে পাবেন আরও স্মার্ট এআই ফিচার। আর আপনাকে মেল লিখতে হবে না। কম্যান্ড করলে নিজেই লিখে নেবে সিরি! চলুন জেনে নেওয়া যাক এই তিনটি মডেলের স্পেসিফিকেশন ও দাম।
আরও পড়ুন:
আইফোন ১৮ প্রো
জানা যাচ্ছে, আইফোন ১৮ প্রো-তে থাকছে এ২০ চিপসেট। ডিসপ্লে সাইজ ৬.৩ ইঞ্চি। রয়েছে ভ্যারিয়েবল অ্যাপারচার-সহ একটি ৪৮ মেগা পিক্সেল ফিউশন প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা ইউনিটে রয়েছে একটি ৪৮ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, একটি ৪৮ মেগা পিক্সেল ২x টেলিফটো লেন্স। ফ্রন্ট ক্যামেরা ১৮ মেগা পিক্সেল। একবার চার্জ দিলে আইফোন ১৮ প্রো-তে ৩৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখতে পাবেন। সংস্থার দাবি, মাত্র পনেরো মিনিট চার্জ দিলেই টানা ৬ ঘণ্টা ভিডিও দেখা যাবে। অ্যাপেলর দাবি, এর পারফরম্যান্স আগের মডেলগুলোর তুলনায় ৪০% পর্যন্ত উন্নত হবে। অ্যাপলের একটা বড় সমস্যা হিটিং। সেই কথা মাথায় রেখে কুলিং সিস্টেমও আপগ্রেড করেছে সংস্থা। নতুন প্রো মডেলগুলোতে রয়েছে অত্যাধুনিক ভেপার চেম্বার। নূন্যতম স্টোরেজ ২৫৬ জিবি। আর রং? ব্ল্যাক, সিলভার, গ্লেসিয়ার ও বার্গেন্ডি- এই চারটি রংয়ের আইফোন ১৮ প্রো। ভারতের বাজারে এর দাম শুরু হচ্ছে ১ লক্ষ ১৫ হাজার টাকা থেকে। আগাম বুকিং করতে পারবেন ১২ সেপ্টেম্বর থেকে।

আইফোন ১৮ প্রো ম্যাক্স
আইফোন ১৮ প্রো-তে থাকছে এ২০ চিপসেট। ডিসপ্লে সাইজ ৬.৯ ইঞ্চি। রয়েছে ভ্যারিয়েবল অ্যাপারচার-সহ একটি ৪৮ মেগা পিক্সেল ফিউশন প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা ইউনিটে রয়েছে একটি ৪৮ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, একটি ৪৮ মেগা পিক্সেল ২x টেলিফটো লেন্স। ফ্রন্ট ক্যামেরা ১৮ মেগা পিক্সেল। পাবেন ৮ টি ই-সিম ব্যবহারের সুযোগ। ডিপ ব্ল্যাক, সিলভার, গ্লেসিয়ার ও বার্গেন্ডি- এই চারটি রংয়ের আইফোন ১৮ প্রো ম্যাক্স। ভারতের বাজারে এর দাম শুরু হচ্ছে ১ লক্ষ ২৪ হাজার টাকা থেকে। আগাম বুকিং করতে পারবেন ১২ সেপ্টেম্বর থেকে।

আইফোন ডুও
অপেক্ষার অবসান ঘটিয়ে এই প্রথম ফোল্ডিং ফোন লঞ্চ করল অ্যাপল। ভাঁজ খুললে পাবেন ৭.৬ ইঞ্চির ‘সুপার রেটিনা এক্সডিআর’ ফোল্ডেবল ডিসপ্লে। বাইরে রয়েছে ৫.৪ ইঞ্চির ‘সুপার রেটিনা এক্সডিআর’ কভার ডিসপ্লে। এতে রয়েছে বিশেষ ‘ন্যানো টেক্সচার ফিনিশ’, যার ফলে মাঝখানের ভাঁজটি চোখে প্রায় পড়বেই না। এতে রয়েছে A20 Pro চিপসেট, সিক্স-কোর সিপিইউ। এছাড়া এতে নতুন নিউরাল অ্যাক্সিলারেটর যুক্ত করা হয়েছে, যা দ্বিগুণ দ্রুত FP8 পারফরম্যান্স প্রদান করে। পাবেন ৪৮-মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা, যাতে ২x অপটিক্যাল জুম সুবিধা রয়েছে। সেই সঙ্গে থাকছে একটি ৪৮-মেগাপিক্সেল ফিউশন আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। থাকছে ৫৪০০ mAh ব্যাটারি। একবার চার্জ দিলে ভাঁজ খোলা অবস্থায় টানা ৩৬ ঘণ্টা ভিডিও দেখতে পারবেন। আর নরমাল ডিসপ্লেতে তা বেড়ে হবে ৪৪ ঘণ্টা। এই ফোনের দুটি তাৎপর্যপূর্ণ বিষয় হল, ‘আইফোন ডুও’তে শুধুমাত্র পাবেন ই-সিম ব্যবহারের সুবিধা। অর্থাৎ এতে ফিজিক্যাল সিম ব্যবহার করা যাবে না। ফোনের ব্যাটারির জন্য বাড়তি জায়গা তৈরি করতেই ফিজিক্যাল সিমের সুবিধাটি বাদ দেওয়া হয়েছে। ফোন চার্জে না থাকা সত্ত্বেও ‘স্ট্যান্ডবাই’ মোড চালু থাকবে এই ফোনে। নিশ্চয়ই ভাবছেন দাম কত? বেস ভ্যারিয়ান্ট অর্থাৎ ২৫৬ জিবির দাম পড়তে পারে ২ লক্ষ ৯৯ হাজার টাকার কাছাকাছি। আগাম বুকিং করতে পারবেন ১৬ অক্টোবর থেকে।
সর্বশেষ খবর
-
‘সুপ্রিম’ রক্ষাকবচ উঠতেই সুমিতের খোঁজে অভিষেকের বাড়ি ঘিরে ফেলল সিআইডি-এসটিএফ
-
‘আহত’ ইরানের মার, জর্ডনে ধ্বংস একের পর এক মার্কিন যুদ্ধবিমান! চিন্তায় ট্রাম্প
-
‘দুর্গাপুজো না লিখলে স্টল করতে দেবেন না’, বামেদের ‘দ্বিচারিতায়’ হুঁশিয়ারি শুভেন্দুর
-
অধ্যাপক বদলি বিলে যাদবপুরে ‘সিঁদুরে মেঘ’! বামেদের বিঁধে শুভেন্দু বললেন, ‘ঝোলা নিয়ে হোলটাইমার হয়ে যান’
-
‘শেষ দেখে ছাড়ব’, ভেনিস কাণ্ডে মামলার হুঙ্কার ‘জুলাই জঙ্গি’ আজমেরী হক বাঁধনের