Dots

নির্দেশ ছাড়াই করে দেবে জটিল কাজ! ওপেনএআই নিয়ে এল নতুন এজেন্ট ‘ডটস’

অল্টম্যান জানিয়েছেন, স্রেফ দায়িত্ব বুঝিয়ে দিলেই হবে। আপনা থেকেই বাকিটা সামলাবে এই বট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৭:২৫

options
link
নির্দেশ ছাড়াই করে দেবে জটিল কাজ! ওপেনএআই নিয়ে এল নতুন এজেন্ট ‘ডটস’
ছবি: সংগৃহীত।

মাত্র কয়েক বছর আগেও ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ শব্দটা ছিল কল্পবিজ্ঞানেরই অংশ। এখন তা ঘোর বাস্তব। ২০২২ সালে চ্যাটজিপিটির আত্মপ্রকাশের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকে পড়েছে এআই। আর এবার স্যাম অল্টম্যানের সংস্থা নিয়ে এল নতুন এআই এজেন্ট ‘ডটস’ (Dots)। দাবি, নির্দেশ ছাড়াই জটিল কাজ একা সামলে দেওয়ার ক্ষমতা রয়েছে এই নয়া এজেন্টের।

Advertisement

উল্লেখ্য, মঙ্গলবার সান ফ্রান্সিসকোতে আয়োজিত বার্ষিক ‘ডেভেলপার ডে’-কেই বেছে নেওয়া হয়েছিল এই প্রযুক্তি উন্মোচনের জন্য। ওপেনএআইয়ের সিইও অল্টম্যানই নতুন এই প্রযুক্তির উন্মোচন করেন। জানা যাচ্ছে, এই নয়া এজেন্ট ইউজারদের ফাইল, অ্যাপ ইত্যাদি সবই সামলে নিতে পারবে একা একাই। সিস্টেমে বাগ জমলে কিংবা কোড লেখা অথবা আরও নানা কাজ কোনও নির্দেশ ছাড়াই করে ফেলবে ‘ডটস’। আস্ত নতুন ওয়েবসাইট খোলা, এমনকী বাচ্চাদের স্কুলের বিভিন্ন ক্লাস ইত্যাদি বুকিং সবই পারবে এই এজেন্ট। অল্টম্যান জানিয়েছেন, স্রেফ দায়িত্ব বুঝিয়ে দিলেই হবে। আপনা থেকেই বাকিটা সামলাবে এই এজেন্ট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সাধারণত এই ধরনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টরা সহজ টাস্ক করতে পারে। কিন্তু ‘ডটস’কে তৈরি করা হয়েছে আরও জটিল কাজের জন্য। রীতিমতো দক্ষ ইঞ্জিনিয়ার কিংবা ‘চিফ অফ স্টাফ’-দের মতো কাজে দড় এই এজেন্ট। বুদ্ধিমান এই বট হিসেব কষে আপনার ফাইল ঘেঁটে বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করে দ্রুত নিজের কাজ করে দেবে। এমনকী মাল্টি টাস্কও করবে অনায়াসে।

Advertisement

এহেন পরিস্থিতিতেও প্রশ্ন উঠছে, এত বেশি স্বয়ংক্রিয় হয়ে ওঠা কি এআই নিয়ে বিপদ বাড়াবে না? সম্প্রতি সাইবার নিরাপত্তা নিয়ে একটি পরীক্ষা চালানোর সময় দেখা যায়, জেমিনি কারও নির্দেশ ছাড়া একেবারে নিজের ক্ষমতাবলেই তিনটি সংস্থার ওয়েবসাইট হ্যাক করে নিয়েছে। গুগলের সিকিওরিটি ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট হিথার অ্যাডকিন্স খবরটির সত্যতা যাচাই করেছেন। ফলে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, ক্রমশই ‘অপ্রতিরোধ্য’ ক্ষমতার অধিকারী হতে হতে এআই কি অতি শীঘ্রই বড় ‘বিপদ’ হয়ে দেখা দেবে!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.