সময়ের সঙ্গে সঙ্গে কার্যত বন্ধের পথে নগদ লেনদেন। ৫ টাকার চা হোক বা দামী কোনও সামগ্রী, যে কোনও পেমেন্টই এখন প্রায় অনলাইনেই হয়। তবে এতদিন তার জন্য প্রয়োজন হত ইন্টারনেটের। ফলে ফিচার ফোন ব্যবহারকারীরা অনলাইন লেনদেন করতে পারতেন না। তবে তাঁদের জন্য এবার দারুণ ফিচার আনছে ফোন পে (PhonePe)। ইন্টারনেট ছাড়াই কিপ্যাড ফোনেও করা যাবে অনলাইন পেমেন্ট। যার নাম দেওয়া হয়েছে UPI 123Pay।
আরও পড়ুন:
ব্যাপারটা কী? UPI 123Pay এসএমএস ভিত্তিক প্রযুক্তির উপর নির্ভরশীল। তাই এটি 2G নেটওয়ার্কে বা যেখানে ইন্টারনেট সংযোগ স্থিতিশীল নয় সেখানেও কাজ করবে এই ফিচার। বন্ধুদের টাকা পাঠানো, দোকানে পেমেন্ট, ব্যাঙ্ক ব্যালেন্স চেক, লেনদেনের ইতিহাসও দেখা যাবে। ভারতে এখনও ২০ কোটিরও বেশি মানুষ ফিচার ফোন ব্যবহার করেন। তাই ফোন পে-এর এই নয়া ফিচার তাঁদের জন্য ভীষণ উপকারী হবে বলেই মনে করা হচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও কিছু বাড়তি সুবিধা পাবেন ফিচার ফোন ব্যবহারকারীরা। তার মধ্যে থাকবে বিল পরিশোধ, মোবাইল রিচার্জ এবং এমনকি আধার-ভিত্তিক ইউপিআই রেজিস্ট্রেশন।
তবে শুরুতে HMD, Nokia, Lava International এবং Itel Mobile-এর নির্দিষ্ট কিছু মডেল ব্যবহারকারীই UPI 123Pay সুবিধাটি পাবেন। শীঘ্রই আরও অনেক ফোনে ইন্টারনেট-বিহীন এই সুবিধাটি যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
কীভাবে চালু করবেন এই পরিষেবা?
১.আপনার ফিচার ফোনে আগে থেকেই ইনস্টল করা PhonePe অ্যাপটি চালু করুন।
২.এরপর আপনার ব্যাঙ্ক বেছে নিন।
৩.ডেবিট কার্ডের শেষ ছয়টি সংখ্যা ও এর মেয়াদ শেষ হওয়ার তারিখ দিন।
৪.UPI PIN সেট করুন।
কীভাবে পেমেন্ট করবেন?
রেজিস্টার করার পর যাকে পেমেন্ট করবেন তাঁর কন্টাক্ট ডিটেইলস, মোবাইল নম্বর বা ইউপিআই (UPI) আইডি ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন। আপনার ফোনে ক্যামেরা থাকলে আপনি কিউআর কোড স্ক্যান করেও লেনদেন করতে পারেন। শুধু প্রাপকের তথ্য ভালোভাবে যাচাই করে নিন, টাকার পরিমাণ লিখুন এবং পিন দিন।
সর্বশেষ খবর
-
ভাদ্রে ধন্য মথুরার কারাগার, দেবকীর কোল আলো করে কীভাবে ধরায় এলেন শ্রীকৃষ্ণ?
-
জগন্নাথের পায়ে ফুল পড়তেই উধাও, পোশাকেও ছেদ! ‘ভিলেনে’র খোঁজে পুরীর মন্দিরে হুলস্থুল
-
বিদায় ‘জাদুকর’ মেসি, তবু অবশিষ্ট কিছু কি এখনও!
-
আমেরিকার বিরুদ্ধে ‘ছায়াযুদ্ধ’ পুতিনের! ইরানকে গোপনে কীভাবে সাহায্য রাশিয়ার?
-
‘জহর প্রথা কাপুরুষতা’ বলেই বিতর্কে স্বরা ভাস্কর, সাফাই গেয়েও কর্নি সেনার হুমকির মুখে অভিনেত্রী!