সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি ভোডাফোন আইডিয়ার প্রি-পেড ইউজার? তাহলে অবশ্যই পড়ে ফেলুন প্রতিবেদনটি। কারণ গ্রাহকদের জন্য দুর্দান্ত একগুচ্ছ প্ল্যান আনল Vi। যেখানে ভয়েস কল ও ইন্টারনেট ডেটা পরিষেবার পাশাপাশি প্রতিমাসে বিনামূল্যে উপভোগ করতে পারবেন Disney+ Hotstar-এর নানা প্রোগ্রাম।
ক্রমবর্ধমান ইন্টারনেটের চাহিদায় টেলিকম জগতে প্রতিযোগিতা অব্যাহত। একে অপরকে ছাপিয়ে যেতে প্রতিনিয়তই নানা নতুন নতুন প্ল্যান আনছে টেলিকম সংস্থাগুলি। ইঁদুর দৌড়ে পিছিয়ে নেই ভোডাফোন আইডিয়াও। ৪৯৯ টাকা ও তার উপরের প্ল্যানের জন্য বিনামূল্যে ডিজিটাল প্ল্যাটফর্ম স্ট্রিমিংয়ের অফার দেওয়া হচ্ছে। এছাড়াও রাতে হাইস্পিড ইন্টারনেট থেকে ডেটা রোলওভার- সবরকম অফারই পান গ্রাহকরা। গত সপ্তাহতেই হাসপাতাল পরিষেবা যুক্ত অফার এনেছে তারা। এবার নতুন চারটি প্ল্যানের কথা ঘোষণা করা হল। ৪০১, ৫০১, ৬০১ ও ৮০১ টাকার প্ল্যানের প্রত্যেকটিতেই Disney+ Hotstar দেখা যাবে বিনামূল্যে। চলুন জেনে নেওয়া যাক কোন প্ল্যানে ঠিক কী অফার পাবেন।
[আরও পড়ুন: Galaxy M সিরিজের এই স্মার্টফোনগুলি কিনলে মিলবে আকর্ষণীয় ছাড়, জানুন খুঁটিনাটি]
৪০১ টাকার প্রি-পেড প্ল্যান: এতে প্রতিদিন ৩ জিবি করে মিলবে ডেটা এবং ১০০টি করে এসএমএস পরিষেবা। একইসঙ্গে অতিরিক্ত ১৬জিবি ডেটা দেওয়া হবে। পাশাপাশি ১ বছরের জন্য পাবেন ফ্রি Disney+ Hotstar সাবস্ক্রিপশন। এছাড়া রাতে হাইস্পিড ইন্টারনেট কিংবা উইকএন্ড রোলওভার পরিষেবা তো রয়েইছে। প্ল্যানটির মেয়াদ ২৮ দিন।
৫০১ টাকার প্ল্যান: এই প্ল্যানটিতে শুধু ডেটা পরিষেবা। ৫৬ দিনের জন্য মিলবে ৭৫ টাকার ডেটা। এক্ষেত্রেও পাবেন ১ বছরের জন্য পাবেন ফ্রি Disney+ Hotstar সাবস্ক্রিপশন।
৬০১ টাকার প্রি-পেড প্ল্যান: এই প্ল্যানটির মেয়াদও ৫৬ দিন। প্রতিদিন থাকছে ৩জিবি করে ডেটা ও ১০০টি এসএমএস। এতেও ১৬ জিবি অতিরিক্ত ডেটা ও ১ বছরের জন্য ফ্রি Disney+ Hotstar সাবস্ক্রিপশন পাবেন। অন্যান্য সুবিধাও একইরকম।
[আরও পড়ুন: OMG! বিমানে বারবার নিজের অন্তর্বাস খুলে ফেলছেন মহিলা যাত্রী, তারপর…]
৮০১ টাকার প্রি-পেড প্ল্যান: দিনপিছু ৩জিবি ডেটা ও ১০০টি এসএমএস পরিষেবাযুক্ত প্ল্যানটির মেয়াদ ৮৪ দিন। ১৬ জিবি অতিরিক্ত ডেটা ও ১ বছরের জন্য ফ্রি Disney+ Hotstar সাবস্ক্রিপশনটি তো থাকছেই।
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের