WhatsApp

OMG! চ্যাট স্ক্রিন থেকে এই দুই ফিচার সরিয়ে ফেলতে চলেছে WhatsApp!

ইউজাররা কি সমস্যায় পড়বেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০২২, ২১:৫৯

options
link
OMG! চ্যাট স্ক্রিন থেকে এই দুই ফিচার সরিয়ে ফেলতে চলেছে WhatsApp!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউজারদের সুবিধার্থে নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। বন্ধুমহল এবং আত্মীয় পরিজনদের সঙ্গে যোগাযোগ রাখার সুবিধা তো বটেই, এই অ্যাপের মাধ্যমে এখন টাকাও লেনদেন করা যায়। কিন্তু এবার উলটো পথে হাঁটতে চলেছে ফেসবুকের অন্তর্ভুক্ত এই মেসেজিং অ্যাপ! জানা যাচ্ছে, নতুন বছরে একাধিক জনপ্রিয় ফিচার নাকি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে হোয়াটসঅ্যাপ।

Advertisement

হ্যাঁ, ঠিকই পড়েছেন। হোয়াটসঅ্যাপ (WhatsApp) খুললেই উপরের ডানদিকে একটি মেনুবার ভেসে ওঠে। সেখান থেকে নাকি ভবিষ্যতে মুছে যেতে পারে ব্রডকাস্ট লিস্ট, ক্রিয়েট নিউ গ্রুপের মতো অপশনগুলি! একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, আগামী দিনে চ্যাট স্ক্রিনের মেনুতে শুধুমাত্র আর্কাইভড লিস্টই থাকতে পারে। আসলে চ্যাট লিস্টকে আরও হালকা এবং পরিষ্কার রাখার পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ। সেই কারণেই এই পদক্ষেপ করা হতে পারে। তাই ভবিষ্যতে হয়তো চ্যাটের হোম স্ক্রিনের মেনুতে গিয়েই আবর ব্রডকাস্ট লিস্ট এবং নতুন গ্রুপ তৈরির
অপশনগুলি পাবেন না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ওয়ার্ক ফ্রম হোমে বাড়ছে উদ্বেগ, দফারফা ত্বকের, কীভাবে ফিরে পাবেন জেল্লা?]

ব্রডকাস্ট লিস্টের মাধ্যমে নিজের মতো করে কনট্যাক্ট লিস্টের তালিকা বানিয়ে একসঙ্গে অনেককে মেসেজ পাঠানো যায়। আবার ক্রিয়েট নিউ গ্রুপ অপশন থেকে অনায়াসে নতুন গ্রুপ তৈরি করে একসঙ্গে চ্যাটিং সম্ভব। বর্তমানে ওয়ার্ক ফ্রম হোমের যুগে যা আরও বেশি কার্যকরী হয়ে উঠেছে। কিন্তু আর হয়তো তা হোম পেজ থেকে পাওয়া যাবে না। প্রকাশ্যে আসা নয়া স্ক্রিনশটে দেখা যাচ্ছে, শুধুমাত্র আর্কাইভড অপশনটিই রয়েছে মেনুতে। তবে বিশেষ চিন্তার কারণ নেই। হোম স্ক্রিন থেকে সরলেও এই ফিচারগুলি কিন্তু বন্ধ হচ্ছে না।

Advertisement

শোনা যাচ্ছে, স্টার্ট নিউ চ্যাট বলে যে অপশনটি থাকে, সেখানে গিয়ে ব্রডকাস্ট ফিচারটি পাওয়া যাবে। নতুন গ্রুপ তৈরি করতে গেলেও অন্য স্ক্রিনে যেতে হবে ইউজারদের। যদিও এই সমস্ত পরিবর্তনগুলো যে হচ্ছেই, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি মার্ক জুকারবার্গের সংস্থা। তাই আপাতত যতদিন না হোয়াটসঅ্যাপ আপডেট হচ্ছে, আগের মতোই ব্যবহার করা যাবে মেসেজিং অ্যাপটি।

[আরও পড়ুন: COVID-19: করোনা সংক্রমণ এড়াতে বিশেষ পদক্ষেপ, হোয়াটসঅ্যাপেই থানায় জানানো যাবে অভিযোগ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.