এখন জীবনের সঙ্গে জুড়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ। বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা তো রয়েইছে, তবে বর্তমানে যাবতীয় অফিসিয়াল কাজেও ব্যবহৃত হয় এই অ্যাপ। ফলে বহু মানুষই এর ওয়েব ভার্সন ব্যবহার করেন। যাঁরা দিনভর হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন তাঁদের জন্য রয়েছে দারুণ খবর। এবার আকর্ষণীয় এক ফিচার নিয়ে জুকারবার্গের হোয়াটসঅ্যাপ।
আরও পড়ুন:
ব্যাপারটা ঠিক কী? এবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনেও মিলবে অডিও ও ভিডিও কলের সুবিধা। ভাবছেন তো কীভাবে? ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ লগ ইন করুন প্রথমে। এরপর যাকে ভয়েস বা ভিডিও কল করতে চান, তার চ্যাটে যান। দেখবেন উপরে ডানদিকে মিলবে কল অপশন। তাতে ক্লিক করলেই ভয়েস ও ভিডিও কলের অপশন পেয়ে যাবেন। তবে এই মুহূর্তে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই ফিচার। ফলে সকলে এর সুবিধা পাচ্ছেন না। পরবর্তীতে সকলের জন্য চালু করা হবে এই ফিচার।
এবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনেও মিলবে অডিও ও ভিডিও কলের সুবিধা। ভাবছেন তো কীভাবে? ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ লগ ইন করুন প্রথমে। এরপর যাকে ভয়েস বা ভিডিও কল করতে চান, তার চ্যাটে যান। দেখবেন উপরে ডানদিকে মিলবে কল অপশন।
উল্লেখ্য, ব্যবহারকারীদের সব সময়ই নতুন নতুন ফিচার উপহার দেয় হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন সংস্থার এই জনপ্রিয় চ্যাটিং অ্যাপ সব সময়ই চেষ্টা করে নতুন নতুন আকর্ষণীয় চমক দিতে। কিছুদিন আগেই জানা গিয়েছিল, সেই তালিকায় যোগ হবে কভার ফটো ফিচার। ফেসবুক, লিঙ্কডইনের মতো এখানেও কভার ফটো ব্যবহার করা যাবে। এতে ইউজাররা নিজেদের আরও ভালোভাবে প্রকাশ করতে এবং প্রোফাইলকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে বলেই ধারণা সংস্থার। এবার যুক্ত হল ওয়েব ভার্সনে কলিং ফিচার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ