Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Valentine's Day 2026

এক কাপ চায়ে আমি তোমাকে চাই…! প্রেমদিবসে গোলাপ চায়েই হোক ‘গুড মর্নিং’

শুধু গোলাপে নয়, দিনের শুরুটা হোক 'রোজ টি' দিয়ে। জেনে নিন রকমারি রেসিপি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৮:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৮:৫৯

options
link
এক কাপ চায়ে আমি তোমাকে চাই…! প্রেমদিবসে গোলাপ চায়েই হোক ‘গুড মর্নিং’ zoom
গোলাপ চায়ের রকমারি রেসিপি, ছবি- সোশাল মিডিয়া

প্রেম নিবেদন করতে গোলাপের জুড়ি মেলা ভার! আর ভ্যালেন্টাইন সপ্তাহে এই ফুলের যা দর হাকাহাকি হয়, তা অবিশ্বাস্য! তাই সেই ফুল দিয়েই চা বানিয়ে নাহয় প্রেমদিবসে তাক লাগিয়ে দিন সঙ্গীকে। ভ্যালেন্টাইনস ডে’র শুরুটা না হয় হোক গোলাপ চা দিয়ে। কীভাবে বানাবেন? রইল রকমারি চায়ের রেসিপি। আপনার পছন্দ মতো বানিয়ে নিয়ে ১৪ ফেব্রুয়ারি সাতসকালে সারপ্রাইজ দিয়ে দিন সঙ্গীকে।

রোজ মিল্ক টি

Advertisement

Various Rose Tea recipes for Valentine's Day

এই চা তৈরির জন্য প্রথমে রোজ সিরাপ বানাতে হবে। কী লাগবে? ১ কাপ – জল, ১ কাপ – চিনি, শুকনো গোলাপের পাপড়ি- ১ কাপ, শুকনো জবাফুলের পাপড়ি- ২টো (রঙের জন্য), ১ কাপ- দুধ, চিনি, চা পাতা/ টি ব্যাগ।

প্রণালী
প্রথমে জল, চিনি, শুকনো গোলাপের পাপড়ি ফুটিয়ে রোজ সিরাপ তৈরি করুন। বাজার থেকে কেনা রোজ সিরাপও ব্যবহার করতে পারেন। এবার হচ্ছে আসল খেলা! একটা পাত্রে দুধ ফুটিয়ে চা পাতা বা টি ব্যাগ দিয়ে চা বানান। তৈরি হয়ে গেলে তার সঙ্গে রোজ সিরাপ মিশিয়ে নিন।

মশলা গোলাপ চা

উপকরণ
দারচিনি, লবঙ্গ, মৌরি, আদা, দুধ, চিনি, চা পাতা বা টিব্যাগ, দারচিনিগুঁড়ো

প্রণালী
দারচিনি, লবঙ্গ, মৌরি, আদা সব একসঙ্গে পেস্ট করুন। এবার পাত্রে জল নিয়ে ফুটতে দিন। ফুটে এলে মশলার মিশ্রণ ওই জলে দিন। এবার এতে চিনি আর অল্প পরিমাণে চা পাতা বা টি ব্যাগ দিন। এবার গোলাপের পাপড়ি দিয়ে আরও ২-৩ মিনিট ফোটান। সব হয়ে গেলে দারচিনিগুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার একটা আলাদা পাত্রে দুধ গরম ফোটান, এতে গোলাপ ও মশলার মিশ্রণে ফোটা জলটা দিয়ে দিন। তৈরি মশলা গোলাপ চা। শেষপাতে ছেঁকে নিয়ে পরিবেশন করুন।

লিকার গোলাপ চা

উপকরণ
গোলাপ ফুলের পাপড়ি ১০-১২টি, মধু ১ টেবিল চামচ, জল দেড় কাপ, চা পাতা আধ চা-চামচ।

প্রণালী
জল ফুটিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিন। তিন-চার মিনিট ঢেকে রাখতে হবে। ঢাকনি খুলে চা পাতা দিয়ে দিন। অল্প কিছুক্ষণ রেখে ছাঁকনিতে ছেঁকে কাপে ঢেলে মধু মিশিয়ে পরিবেশন করুন। চাইলে এটা কোল্ড হিসেবেও খেতে পারেন, সেক্ষেত্রে এক কিউব বরফ দেবেন। আর হ্যাঁ, ভালোবাসার মানুষকে যখন সকালের প্রথম চা দিচ্ছেন, তখন সঙ্গে একটা গোলাপ রাখতে ভুলবেন না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.