Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Katla Fish Bhorta

বাড়িতে হঠাৎ অতিথি! এই মাছের ল্যাজা দিয়েই তৈরি ভর্তায় জিতে নিন মন

বাঙালির হেঁশেলে নিত্যনৈমিত্তিক মাছের পদেই হয় উদরপূর্তি। ঝাল, ঝোল, ভর্তা নানাভাবে বিভিন্ন মাছের পদ তৈরিতে সিদ্ধহস্ত বাঙালি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ২২:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ২২:১০

options
link
বাড়িতে হঠাৎ অতিথি! এই মাছের ল্যাজা দিয়েই তৈরি ভর্তায় জিতে নিন মন zoom
মাছের ভর্তা, ছবি: সোশাল মিডিয়া।
Advertisement

মাছের প্রতি বাঙালির যে অমোঘ এক টান তা আলাদা করে বলার আর কিছু নেই। বাঙালির হেঁশেলে নিত্যনৈমিত্তিক মাছের পদেই হয় উদরপূর্তি। ঝাল, ঝোল, ভর্তা নানাভাবে বিভিন্ন মাছের পদ তৈরিতে সিদ্ধহস্ত বাঙালি। এর মধ্যে ইলিশ মাছের ল্যাজা দিয়ে ভর্তা বানানোর এক চিরাচরিত রান্না প্রায় সব বাঙালিরই পছন্দের। কিন্তু ইলিশের মরশুমের বাইরে যদি আপনার মাছের ল্যাজা ভর্তা খেতে মন চায় বা অতিথি আপ্যায়নে আপনার মাছের ল্যাজা ভর্তা খাওয়ানোর ইচ্ছা হয় তাহলে কুছ পরোয়া নেহি। ইলিশ না থাকলে কাতলা মাছ দিয়েও অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন ল্যাজা ভর্তা। যা কিনা আপনার অতিথির মনও জিতে নিতে পারে।

এই কাতলা মাছের ভর্তা বানাতে লাগবে ৩০০ গ্রাম কাতলা মাছের ল্যাজা, তেল প্রয়জনমতো, পেঁয়াজ কুচি ১টি বড়, ৫-৭টি শুকনো লঙ্কা, ২-৩টি কাঁচালঙ্কা, নুন স্বাদমতো, গোটা রসুন ৪-৫ কোয়া।

Advertisement
মাছের ভর্তা, ছবি: সোশাল মিডিয়া।

প্রথমে কাতলা মাছের ল্যাজা পরিষ্কার করে বেছে নিয়ে অল্প জলে সিদ্ধ করে নিতে হবে। মাছের আঁশটে গন্ধ দূর করতে ওই জলের মধ্যে যোগ করতে হবে নুন ও রসুন। এরপর শুকনো খোলায় বাকি রসুন, শুকনো লঙ্কা, পেয়াজকুচি ভেজে তুলে রেখে দিতে হবে। এরপর সেদ্ধ করে রাখা মাছগুলি থেকে কাঁটা বের করে নিয়ে ভেজে রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কা ও কাঁচালঙ্কা কুচি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে তাতে তাতে পুরো মিশ্রণটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে, তেল ছেড়ে দিলে, নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাতলা মাছের ল্যাজা ভর্তা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.