ওড়িশার এই ১০ সাগরতট আপনার মন ভোলাবেই

সাগরের জল ছুঁয়ে ওড়িশার প্রকৃতি আয়োজন করেছে একের পর এক নয়নমনোহর তটের। তাদের মধ্যে থেকে সেরা ১০টি তটের হদিশ রইল আপনার জন্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৮, ১৫:৫১

options
link
ওড়িশার এই ১০ সাগরতট আপনার মন ভোলাবেই

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝিরঝিরে হোক বা উতলা- এই বর্ষায় যদি গন্তব্য হয় সাগরতট?
তবে পায়ে পায়ে এগিয়ে যাওয়া যেতেই পারে ওড়িশার দিকে।
ওড়িশার সাগরতট মানে কিন্তু শুধুই পুরী নয়। তার বাইরেও সাগরের জল ছুঁয়ে ওড়িশার প্রকৃতি আয়োজন করেছে একের পর এক নয়নমনোহর তটের। তাদের মধ্যে থেকে সেরা ১০টি তটের হদিশ রইল আপনার জন্য।

Advertisement

• ঋষিকুল্যা:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Rushikulya-Beach
গঞ্জাম জেলার চিলিকায় ঋষিকুল্যা সাগরতট এখনও পর্যন্ত তেমন জনপ্রিয়তা পায়নি। সেই জন্যই আপনার গন্তব্য হতে পারে ঋষিকুল্যা। সোনালি বালি আর নীল জলের যুগলবন্দিতে, সাগরতটে ঘুরে বেড়ানো কাছিমদের সঙ্গে খুব অন্যরকম এক ছুটি আপনার প্রাপ্য হবে এখানে।

Advertisement

• অস্তরাঙা:

astaranga-beach
পুরী থেকে ৯১ কিলোমিটার দূরের এই সাগরতট প্রসিদ্ধ তার সূর্যাস্তের অপরূপ সৌন্দর্যের জন্য। এখানে একবার এসে দেখুনই না, আকাশের ক্যানভাসে কত রঙের প্রলেপ ছড়িয়ে দেয় অস্তে বসা সূর্য।

• চাঁদিপুর:

chandipur-beach
বালেশ্বরের চাঁদিপুরে এলে আপনি বুঝতে পারবেন, সমুদ্র কী ভাবে লুকোচুরি খেলে! চাঁদিপুরে এলে দেখবেন, এই আপনার পা ছুঁয়ে গেল সমুদ্রের জল! আবার, ঠিক পরের মুহূর্তেই সে মিলিয়ে গেল দেখতে দেখতে। আপনি যখন হতবাক এবং বিস্ময়াহত সমুদ্রের এই মুখ লুকিয়ে নেওয়ায়, ঠিক তখনই আবার ফিরেও আসবে জলধারা।

• রামচণ্ডী:

ramchandi-beach
কোনারকের কাছে এই সমুদ্রতট খুব শান্ত। কুশভদ্রা নদীর উপস্থিতিতে, ছিমছাম, শান্ত এক বালুকাবেলায় জীবনের মানে খুঁজে নিতে চাইলে এর চেয়ে ভাল গন্তব্য আর হতে পারে না।

• ভিতরকণিকা:

Bhitarkanika-Beach
জলের গান আর নীলের পরশ- এই দুই আপনার জন্য অপেক্ষা করছে কেন্দ্রাপাড়ার ভিতরকণিকা সাগরতটে। সঙ্গে রয়েছে সবুজের সমারোহ। আর কী চাই?

• গোপালপুর:

Gopalpur-Beach
গোপালপুর তুলনামূলক ভাবে ওড়িশার সাগরতটের মধ্যে চেনা-জানা। প্রকৃতির অকৃপণ দাক্ষিণ্য উপভোগ করতে চাইলে, সঙ্গে ফিরে পেতে চাইলে ব্রিটিশ জমানার স্বাদ, আপনার গন্তব্য হবে গোপালপুর অন সী!

• পারাদ্বীপ:

Paradeep-Beach
রুক্ষ পাথরে আছড়ে পড়া সুনীল জলরাশি, মাথার উপরে আকাশের সামিয়ানা আর নিচে আপনি- এই পুরোটা মিলিয়ে পারাদ্বীপের সাগরতট। মহানদীর সঙ্গমে এই সাগরতট সর্বদাই উতলা, যা সামুদ্রিক অনুরণনে ভরে তুলবে আপনার ছুটি।

• বালেশ্বর:

Beleswar-Beach
বালেশ্বরের সাগরতট খুবই শান্ত। শান্ত এখানে সমুদ্রের জলধারাও। তাতে কী! কর্মব্যস্ততা আর ভিড় তো আপনাকে সারা বছর ছাড়তে চায় না। তাই নিভৃতির খোঁজে এর চেয়ে ভাল সাগরতট খুঁজে পাওয়া ভার হবে! বিশ্বাস না হলে একবার গিয়েই দেখুন!

• বালিঘাই:

Balighai-Beach
সাগরবেলা যদি ঝিনুক খোঁজারই ছল হয়, তবে বালিঘাই সাগরতটের চেয়ে ভাল জায়গা খুঁজে পাওয়া মুশকিল। ইতিউতি ছড়িয়ে থাকা অজস্র ঝিনুক কুড়িয়ে সুন্দর সময় কাটবে এখানে।

• পুরী:

puri
ওড়িশার সাগরতটের তালিকায় পুরীকে না রাখলে অন্যায় হবে। হ্যাঁ, ভিড় আছে, কিন্তু তার সঙ্গেই রয়েছে এক অমোঘ মায়াও! যার টানে পুরী কখনই পুরনো হয় না। তাছাড়া সাগরতট ভ্রমণের সঙ্গে দারুব্রহ্মের দর্শন পুরী ছাড়া আর কোথায়ই বা সম্ভব!

এবার শুধু আপনার গন্তব্য নির্বাচনের পালা!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.