Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Shyam Sundar Co Jewellers

তিন দশকের সুর-সফর, দেবজ্যোতিকে সম্মানিত করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

বাংলার গর্ব ও স্বর্ণসম ব্যক্তিত্বদের কুর্নিশ জানাতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সূচনা করল এক নতুন সম্মাননা— ‘বাংলার সোনা’। আর এই সম্মানের প্রথম শিরোপা উঠল যাঁর মাথায়, তিনি স্বয়ং দেবজ্যোতি মিশ্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৪:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৪:৪৫

options
link
তিন দশকের সুর-সফর, দেবজ্যোতিকে সম্মানিত করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স zoom
শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের প্রথম ‘বাংলার সোনা’ সম্মান পেলেন দেবজ্যোতি মিশ্র। নিজস্ব ছবি।
Advertisement

সুরের আকাশ যেখানে শেষ, সেখান থেকেই শুরু এক অনন্তের যাত্রা। রবিবারের সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদন সাক্ষী থাকল তেমনই এক আশ্চর্য মেলবন্ধনের। মেঘলা আকাশের নিচে, আলোর বৃত্তে তখন সুর আর স্মৃতির কোলাহল। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির আলো কীভাবে সত্যজিৎ রায়ের সেলুলয়েডে প্রতিফলিত হয়েছিল, তারই এক অনন্য জলছবি ফুটে উঠল মঞ্চে। আর এই মননশীল উদযাপনের আবহেই বাংলার এক প্রকৃত ‘সোনা’কে কুর্নিশ জানাল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স।

উপলক্ষ্য ছিল বিশিষ্ট সঙ্গীতজ্ঞ দেবজ্যোতি মিশ্রের সুর-সফরের ৩০ বছর পূর্তি। দেবজ্যোতির নিজস্ব পরিকল্পনা ও পরিচালনায় মঞ্চস্থ হল ‘রবির আলোয় সত্যজিৎ’। এই বিশেষ সন্ধ্যায় বাংলার গর্ব ও স্বর্ণসম ব্যক্তিত্বদের কুর্নিশ জানাতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সূচনা করল এক নতুন সম্মাননা— ‘বাংলার সোনা’। আর এই সম্মানের প্রথম শিরোপা উঠল যাঁর মাথায়, তিনি স্বয়ং দেবজ্যোতি মিশ্র। সুরের জাদুকরের হাতে এই অনন্য সম্মান তুলে দিলেন সংস্থার ডিরেক্টর অর্পিতা সাহা। সঙ্গী হলেন শিল্পী শ্রীকান্ত আচার্য ও জয়তী চক্রবর্তী।

Advertisement

বেহালার ছড়িতে যিনি এক লহমায় বুনে দিতে পারেন বিষাদ কিংবা আনন্দের রূপকথা, সেই দেবজ্যোতি শুধু একজন অসামান্য বাদকই নন, ভারতীয় আবহসঙ্গীতের এক উজ্জ্বল স্তম্ভ। দেশ-বিদেশের সীমানা ছাড়িয়ে তাঁর সুরসৃষ্টি আজ সমাদৃত। এই প্রাপ্তিতে আপ্লুত সুরকার দেবজ্যোতি মিশ্র।

অনুষ্ঠানের পরতে পরতে ছিল সুরের ছোঁয়া। দেবজ্যোতি মিশ্রের মায়াবী বাদনের সঙ্গে যুগলবন্দিতে শ্রীকান্ত আচার্য, জয়তী চক্রবর্তী, উপল সেনগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায় ও অন্বেষা দত্ত গুপ্ত। উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্করও। শিল্পীদের মতে, উৎকর্ষকে সম্মান জানানোর এই অভিনব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সংস্থার ডিরেক্টর অর্পিতা সাহা জানালেন, এমন ‘সোনা’-মানুষকে সম্মানিত করতে পেরে তাঁরা গর্বিত। আগামী দিনেও বাংলার বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্রদের এই সম্মানে ভূষিত করার অঙ্গীকার নিয়েই শেষ হল সুরভিত এই সন্ধ্যা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.