সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যা পাহাড়৷ রামায়ণের কোনও চিহ্ন নেই পুরুলিয়ার এই ছোট্ট পাহাড়ে৷ তবে মহাকাব্য না থাকলেও এর অন্দরে লুকনো আছে প্রকৃতির অকৃত্রিম এক উপকথা৷ কথা জঙ্গলের মাদকতার, কথা ছৌ নাচের, কথা বন্যপশু-পাখিদের বর্ষা-মধুর নাচের৷

কী দেখবেন –
- সুন্দরী দলমা পর্বতমালার সেরা পাহাড় অযোধ্যা৷ যার চারপাশে গড়ে উঠেছে সবুজে ঘেরা শাল-পিয়ালের বন৷
- বনের মধ্যেই লুকিয়ে রয়েছে ছোট ছোট জলপ্রপাত৷
- যেখানে জ্যোৎস্না রাতে জলের খোঁজে আসে হাতির দল, হরিণের পালরা৷ মাঝে মাঝে দু-একটি চিতার দেখা পাওয়াও অস্বাভাবিক নয়৷
- শান্ত এই প্রকৃতির টানে ভিড় করে পরিযায়ীদের দলও৷
- ভাগ্য ভাল থাকলে বর্ষাকালে ময়ূরের নাচ দেখার সৌভাগ্যও হতে পারে আপনার৷
- রাতের অন্ধকারে সাঁওতাল পল্লিতে গিয়ে দেখতে পারেন ছৌ নাচও৷

কী করে যাবেন –
- হাওড়া স্টেশন থেকে রয়েছে লালমাটি এক্সপ্রেস, চক্রধরপুর এক্সপ্রেস, রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস৷ যাতেই চাপবেন নামতে হবে বরাভূম স্টেশনে৷ সেখান থেকে রাজ্য সড়ক দিয়ে বাঘমুন্ডি গ্রাম মাত্র কয়েক কিলোমিটার৷
- গাড়িতে গেলে দূর্গাপুর হয়ে যেতে হবে পুরুলিয়ায়৷

কোথায় থাকবেন –
বাঘুমন্ডি গ্রামে বেশ কিছু দোতলা বাড়ি রয়েছে৷ যেখানে ঘরোয়া পরিবেশে থাকতে পারবেন পর্যটকরা৷ বাড়ির সামনে তাকালেই দেখতে পারবেন সুন্দরী অযোধ্যাকে৷ পাবেন ঘরে তৈরি খাবারও৷

সর্বশেষ খবর
-
বয়স ছুঁয়েছে আশি, তবু তুলির আঁচড়ে চালচিত্রে শিল্প গড়েন রেবা পাল
-
বারাকপুরের ‘দাদা বউদি’তে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর! প্রতিবাদ করায় ম্যানেজারের দাবি, ‘হতেই পারে’, কী বলছে রেস্তরাঁ?
-
ভোটে নেই তৃণমূল! ৪ লাখ ঘাসফুল পতাকা ছাপিয়ে হাহাকার করছেন হাওড়ার রাজু
-
এশিয়াডে গিয়ে অন্য ‘খেলা’য় ব্যস্ত! স্ত্রী সঞ্জনা খোঁচায় বুমরাহের উত্তর, ‘তুমি চাইলে আর কাউকে…’
-
দুরন্ত হ্যাটট্রিক ছাংতের, শ্রীনিধিকে হাফডজন গোলে উড়িয়ে আইএফএ শিল্ড শুরু মোহনবাগানের