Travel

এবার সফরসঙ্গী হবে আদরের পোষ্য, ট্রেন-বিমানে টিকিট কাটার আগে জানুন এই জরুরি নিয়মগুলি

আদরের পোষ্যকে বাড়িতে রেখে ভ্রমণে যাওয়ার দিন ফুরিয়েছে। রেল হোক বা আকাশপথ, এখন চারপেয়ে সঙ্গীকে নিয়ে সফর অনেক সহজ। তবে সঠিক নিয়ম না জানলে আনন্দ মাটি হতে পারে। যেকোনও ভ্রমণে প্রিয় পোষ্যটিকে সঙ্গে রাখতে এই নিয়মগুলি অবশ্যই মাথায় রাখুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৬, ১৫:৫০

options
link
এবার সফরসঙ্গী হবে আদরের পোষ্য, ট্রেন-বিমানে টিকিট কাটার আগে জানুন এই জরুরি নিয়মগুলি
যেকোনও ভ্রমণে প্রিয় পোষ্যটিকে সঙ্গে রাখতে এই নিয়মগুলি অবশ্যই মাথায় রাখুন। ছবি: সংগৃহীত

আদরের পোষ্যকে বাড়িতে রেখে ভ্রমণে যাওয়ার দিন ফুরিয়েছে। রেল হোক বা আকাশপথ, এখন চারপেয়ে সঙ্গীকে নিয়ে সফর অনেক সহজ। তবে সঠিক নিয়ম না জানলে আনন্দ মাটি হতে পারে। ইন্ডিয়ান রেলওয়ে এবং বিভিন্ন বিমান সংস্থার নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে আপনার সঙ্গে পোষ্যের সফরও হয়ে উঠবে আরামদায়ক। যেকোনও ভ্রমণে প্রিয় পোষ্যটিকে সঙ্গে রাখতে এই নিয়মগুলি অবশ্যই মাথায় রাখুন।

Advertisement
How to Travel with Pets by Train and Flight
ছবি: সংগৃহীত

রেলে সফর: এসি ফার্স্ট ক্লাসই সেরা
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, পোষ্য কুকুরকে সঙ্গে নিয়ে কামরায় ভ্রমণ করতে হলে আপনাকে এসি ফার্স্ট ক্লাস (1A) বা ফার্স্ট ক্লাস কুপ বুক করতে হবে। ২ বা ৪ বার্থের পুরো কুপ বা কেবিনটি আপনার নামে বুক থাকলে তবেই পোষ্যটি আপনার সঙ্গে থাকতে পারবে। এক্ষেত্রে যাত্রার অন্তত দু’দিন আগে প্রধান পার্সেল অফিসারের কাছে আবেদন করে লিখিত অনুমতি নিতে হয়। ট্রেনের ছাড়ার সময়ের অন্তত তিন ঘণ্টা আগে স্টেশনে পৌঁছে ওজন অনুযায়ী মাশুল জমা দিয়ে ‘লাগেজ বুকিং’ রসিদ সংগ্রহ করা বাধ্যতামূলক। পোষা প্রাণীর অ্যান্টি-রাবিস এবং ফিট-টু-ট্রাভেল সার্টিফিকেট জরুরি। মনে রাখবেন, সহযাত্রীরা আপত্তি জানালে রেল কর্তৃপক্ষ পোষ্যকে ‘ব্রেক ভ্যানে’ সরিয়ে দেবেন। এটি তাঁদের আওতার মধ্যে পড়ে। এক্ষেত্রে পার্সেল অফিসে অগ্রিম বুকিং করে নির্দিষ্ট চার্জ দিতে হবে। বিড়াল বা ছোট পাখির ক্ষেত্রে খাঁচায় ভরে নিয়ে যাওয়ার অনুমতি থাকলেও শর্তগুলি জেনে নেওয়া জরুরি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ছবি: সংগৃহীত

আকাশপথে উড়ান: বিমান সংস্থার ভিন্ন নীতি
বিমানে পোষ্য নিয়ে যাওয়ার ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দেয়। সাধারণত ৫ থেকে ৭ কেজি ওজনের (খাঁচাসহ) পোষ্যকে কেবিনে মালকিন বা মালিকের পায়ের কাছে রাখার অনুমতি দেওয়া হয়। এর বেশি ওজন হলে পোষ্যকে কার্গো হোল্ডে বা ‘চেকড ব্যাগেজ’ হিসেবে পাঠাতে হয়। ইন্ডিগো বা অন্যান্য সংস্থা সাধারণত কার্গোতেই পোষ্য পরিবহণ করে। তবে মনে রাখবেন, প্রতিটি বিমানের ফ্লাইটে পোষ্য নেওয়ার একটি নির্দিষ্ট সংখ্যা বা কোটা থাকে। তাই টিকিট কাটার সময়ই বিমান সংস্থাকে এ বিষয়ে জানানো প্রয়োজন।

Advertisement
ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় নথি ও সতর্কতা
সফরের আগে রেজিস্টার্ড পশুচিকিৎসকের দেওয়া ফিটনেস সার্টিফিকেট এবং অ্যান্টি-রেবিজ টিকাকরণের কার্ড সঙ্গে রাখুন। বিমানে সফরের ক্ষেত্রে খাঁচাটি অবশ্যই ‘আইএটিএ’ (IATA) অনুমোদিত হতে হবে। সফরের অন্তত চার ঘণ্টা আগে পোষ্যকে ভারী খাবার দেবেন না। যাত্রার আগে খাঁচায় থাকার অভ্যাস করালে ওদের উদ্বেগ কমে। গরমকালে দীর্ঘ রেল সফর এড়িয়ে চলাই ভালো। সঠিক পরিকল্পনা থাকলে আপনার প্রিয় সারমেয় বা বিড়ালও হতে পারে আপনার সেরা ভ্রমণসঙ্গী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন