Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Migrant Worker Death

সদ্যই ফেরেন হাসপাতাল থেকে! কেরলে মৃত্যু বীরভূমের পরিযায়ী শ্রমিকের

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম পিরু মাল। বয়স ৪৭ বছর। তিনি বীরভূমের পাইকর থানার জোগায় গ্রামের বাসিন্দা। পরিবারের তরফে জানানো হয়েছে, পিরু দীর্ঘদিন ধরেই কেরালায় রাজমিস্ত্রির কাজ করতেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৬, ১৬:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৬, ১৬:০৫

options
link
সদ্যই ফেরেন হাসপাতাল থেকে! কেরলে মৃত্যু বীরভূমের পরিযায়ী শ্রমিকের zoom
মৃত পরিযায়ী শ্রমিক। ছবি: সুশান্ত পাল

ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু (Migrant Worker Death)। কেরলায় (Kerala) কাজে গিয়ে মৃত্যু বীরভূমের পরিযায়ী শ্রমিকের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কাজ করতে গিয়ে নির্মাণীয় আবাসন থেকে নিচে পড়ে আঘাত পান তিনি। চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে ঘরে ফিরে রাতে তাঁর মৃত্যু হয়। ঘটনায় ঘনীভূত হয়েছে রহস্য। পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় পঞ্চায়েত। কলকাতা বিমানবন্দর থেকে তাঁর দেহ গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম পিরু মাল। বয়স ৪৭ বছর। তিনি বীরভূমের (Birbhum) পাইকর থানার জোগায় গ্রামের বাসিন্দা। পরিবারের তরফে জানানো হয়েছে, পিরু দীর্ঘদিন ধরেই কেরালায় রাজমিস্ত্রির কাজ করতেন। গতবার দুর্গাপুজোর সময় তিনি বাড়ি এসেছিলেন। পুজো শেষে ফের কর্মসূত্রে ফিরে যান কেরালায়। জানা গিয়েছে, দু’দিন আগেই কর্মরত অবস্থায় উপর থেকে নিচে পড়ে যান পিরু। মাথায় গুরুতর আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ফিরে আসেন কোম্পানীর কর্মচারী নিবাসে। বুধবার রাতে ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয়। ঘটনায় একাধিক প্রশ্ন ওঠে, অবস্থা আশঙ্কাজনক হলেও তাঁকে কেন হাসপাতাল থেকে ছাড়া হল। যদি সুস্থ হওয়ার পরই তাঁকে ছাড়া হয়, তাহলে মৃত্যুর পিছনে কি অন্য কারণ রয়েছে?

Advertisement

ময়নাতদন্তের পর পিরু মালের মৃতদেহ পাইকরের জোগায় গ্রামে ফিরবে বলে জানিয়েছে পরিবার। স্থানীয় পঞ্চায়েত সদস্য সুরজিৎ মণ্ডল জানান, “কোম্পানির পক্ষ থেকে পিরুমালের দেহ কলকাতা বিমানবন্দরে পৌঁছে দেওয়া হবে। পরিবারের লোক কলকাতা থেকে গ্রামে মৃতদেহ কিভাবে আনবে সেই চিন্তা করছিলেন। আমরা বাড়ি গিয়ে পরিবারের লোককে আশ্বস্ত করেছি। কলকাতা থেকে দেহ গ্রামে আনার ব্যবস্থা করা হচ্ছে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.