সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে নিয়ে একজন তরুণ-তরুণীর কত কিছুই না পরিকল্পনা থাকে। কারা আমন্ত্রিত থাকবেন, কীভাবে সাজবেন, কীভাবে ছবি তুলবেন কতই না ভাবনাচিন্তা। হাজার হোক জীবনের বিশেষ দিন বলে কথা! কিন্তু করোনার প্রকোপ যেন সবকিছুই বদলে দিয়েছে। তাই তো সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে সকলকে। তাই সকলকে নিয়ে বড় করে এই সময় বিয়ের অনুষ্ঠান করা কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উপায় বের করলেন এক নবদম্পতি। যা নেটদুনিয়ায় বেশ বাহবা কুড়িয়েছে।
মিচিগানের বাসিন্দা অ্যামি সিমিনসন এবং ডান স্টাগলিকস। তাঁরা স্থির করেন বিয়ে করবেন। সেই মতো প্রস্তুতি নেওয়া হয়। দু’জনের পরিচিত মিলিয়ে মোট দেড়শো জনকে আমন্ত্রণ করেন। কিন্তু করোনা ভাইরাস ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে। তাই পরিকল্পনা পরিবর্তন করেন। কিন্তু কী সেই পরিকল্পনা? একটি প্যাকেজিং সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। সেই সংস্থা অ্যামি এবং ডান জানানা শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, পুরুষ, মহিলা মিলিয়ে মোট দেড়শোটি কার্ডবোর্ডের মানুষ তৈরি করে দিতে হবে।

তাতে রাজি হযে যায় ওই সংস্থা। সেই অনুযায়ী কার্ডবোর্ড দিয়ে বিভিন্ন বয়সের মানুষের কাট আউট তৈরি করে দেয় ওই সংস্থা। বিয়ের দিনে তাঁরা সেই কার্ড আউটগুলি একটি ঘরে সাজিয়ে রাখেন। তাদের মাঝে বসে বিভিন্ন পোজে ছবিও তোলেন। আত্মীয়-পরিজনদের ছাড়া বিয়ে করতে খারাপ লেগেছে। তবে একটু অন্যরকম স্বাদ পেয়ে খুশি দম্পতি।
তাঁদের উদ্যোগ মন ছুঁয়েছে নেটদুনিয়ারও। এমন ভাবনাচিন্তা যে একেবারেই মৌলিক তা নিয়ে কোনও সংশয় নেই। তবে এভাবে আমরা প্রিয়জনদের সঙ্গ ছেড়ে একা বাঁচতে অভ্যস্ত হয়ে যাচ্ছি না তো, প্রশ্ন অনেকের।
[আরও পড়ুন: করোনা সংক্রমণ এড়াতে গৃহবন্দি, ভিডিও কলেই বিয়ে সারলেন মুসলমান যুবক]
সর্বশেষ খবর
-
কোলিয়ারির নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতি! প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
-
রণবীরকে ছাড়াই মাতৃত্বকালীন ছুটি, একটানা শুটিংয়ের ধকল সামলে কোথায় গেলেন দীপিকা?
-
হেমন্ত সরকারের থেকে সমর্থন তুলুন, রাহুলকে চ্যালেঞ্জ রাঁচির পড়ুয়াদের, পোড়ানো হবে কুশপুতুলও
-
রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিসের রহস্যমৃত্যু! বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে উদ্ধার দেহ
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া