সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুইমিং পুলে নামতে হলে উন্মুক্ত রাখা যাবে ঊর্ধাঙ্গ। এবং এই নিয়ম নারী-পুরুষ নির্বিশেষে সকলের জন্য। এমনই বিচিত্র নিয়ম চালু করল বার্লিন (Berlin)। জার্মানির রাজধানী শহরের সমস্ত পাবলিক সুইমিং পুলেই (Swimming Pool) এই নয়া নিয়ম লাগু হতে চলেছে।
কিন্তু কেন আচমকাই এমন নিয়ম? সম্প্রতি শহরের প্রশাসনের তরফে সুইমিং পুলে স্নানের নয়া নিয়মাবলি হিসেবে জানিয়ে দেওয়া হয়েছে জলে নামতে হলে ঊর্ধ্বাঙ্গ আর আবৃত রাখতে হবে না মহিলাদের। এর পিছনে রয়েছে বৈষম্যের অভিযোগ। এক মহিলা অভিযোগ করেছিলেন যে, তাঁকে দেহের উপরের অংশ অনাবৃত রেখে জলে নামতে দেওয়া হয়নি। তাঁর দাবি, এক্ষেত্রে পুরুষদের মতো সমানাধিকার চাই মহিলাদেরও।
[আরও পড়ুন: ধোনির শেষ আইপিএল স্মরণীয় করে রাখবে সিএসকে, বিশ্বাস প্রাক্তন অজি তারকা হেডেনের]
উল্লেখ্য, এমন অভিযোগ এই প্রথম ওঠেনি। এর আগেও বার্লিনের অনেক মহিলাকেই অভিযোগ জানাতে দেখা গিয়েছে, ঊর্ধাঙ্গ উন্মুক্ত রেখে সুইমিং পুলে নামতে গেলে তাঁদের বাধা তো দেওয়া হয়েছেই। এমনকী সেখান থেকে চলে যেতেও বলা হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে পরেও তাঁদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে জানানো হয়েছে, নারী-পুরুষ সকলেই জলে নামার সময় ঊর্ধাঙ্গের সমস্ত আবরণ খুলে রাখতে পারবেন।
[আরও পড়ুন: মা হওয়ার পর একেবারেই বদলে গিয়েছেন রানি, অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামী আদিত্য চোপড়ার!]
সর্বশেষ খবর
-
প্রোবায়োটিক খেলেই কি গাট ভালো থাকে? অন্ত্রের স্বাস্থ্য নিয়ে ৫টি ভুল ধারণা ভাঙলেন বিশেষজ্ঞ
-
সিয়ার আইনজীবী নিয়ে বিভ্রান্তি, ভাই সাহিলের বিরুদ্ধে ১০ কোটির মামলা, পুণে হত্যাকাণ্ডে নয়া মোড়
-
‘গৌরব সন্তান চায় কিন্তু আমি…’, বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে বিস্ফোরক আকাঙ্খা
-
জন্মদিনে শ্যামাপ্রসাদের মূর্তির চাহিদা তুঙ্গে, ভাগ্য ফিরেছে কালনার দারুশিল্পীর!
-
বলিউডে রণবীরের ‘প্রলয়’, ‘ডন’ বিতর্কে মৌনব্রত কাটিয়ে কবে শুটিং ফ্লোরে ফিরবেন?