Dog Saves Life

হৃদরোগে আক্রান্ত মনিবকে বাঁচাল পোষ্য কুকুর, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

জানেন কীভাবে আক্রান্ত ব্যক্তিকে বাঁচাল পোষ্য জার্মান শেপার্ডটি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২১, ১৬:১৮

options
link
হৃদরোগে আক্রান্ত মনিবকে বাঁচাল পোষ্য কুকুর, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। হৃদরোগে আক্রান্ত মনিবের প্রাণ বাঁচিয়ে, সেকথাই ফের প্রমাণ করল সাদি নামে একটি জার্মান শেপার্ড।

Advertisement

জানা গিয়েছে, নিউ জার্সির (New Jersy) বাসিন্দা ব্রায়ান নামে এক ব্যক্তি সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সেসময় ত্রাতা হয়ে দেখা দেয় তাঁর পোষ্যই। মনিবের জীবন বাঁচায় সে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ব্রায়ান যাতে অচৈতন্য হয়ে না পড়েন, সেজন্য তাঁর হাত-মুখ চাটতে থাকে সাদি। এরপর তাঁকে টেনে-হিঁচড়ে ফোনের কাছেও নিয়ে যায় সে। সাদির এই সাহায্যের পরই চিকিৎসকদের ফোন করতে সক্ষম হন ব্রায়ান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অবিশ্বাস্য! আধঘণ্টা মাটির নিচে চাপা থেকেও প্রাণে বাঁচল যুবক, কীভাবে জানেন?]

তবে সাদি কিন্তু ছোট থেকেই ব্রায়ানের সঙ্গে ছিল না। বরং আগের মালিক ছেড়ে দেওয়ার পর ছ’বছর বয়সি সাদির জায়গা হয়েছিল একটি শেলটার হোম। সেসময় কোনও অপরিচিতকেই নিজের কাছে ঘেঁষতে দিত না সে। কারণ আগের মালিক ছেড়ে দেওয়ায় খুবই শোক পেয়েছিল সাদি। এমনকী চিকিৎসকরা জানিয়েও দেন কোনও পুরুষ মনিবের সঙ্গে থাকতে পারবে না সাদি। কিন্তু  কয়েকমাস আগে ব্রায়ানের সঙ্গে দেখা হওয়ার পরই বদলে যায় সাদির মন। যে কুকুর কাউকে কাছে ঘেঁষতে দিত না, সেই কি না ব্রায়ানের সঙ্গে খেলায় মেতে থাকতে শুরু করে। শেষপর্যন্ত সাদিকে দত্তক নেন ব্রায়ান। নিয়ে আসেন বাড়িতে। এরপর থেকে তাঁর সঙ্গে থাকতে শুরু করে ওই জার্মান শেপার্ডটি। তবে ব্রায়ান যেমন সাদিকে নতুন জীবন দিয়েছিলেন, তেমনি এবার ব্রায়ানকে নয়া জীবন উপহার দিল সাদি।

Advertisement

এই খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাদির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। একজন লেখেন, “সাদি তুমি দুর্দান্ত। আর ব্রায়ান তুমি তো জ্যাকপট পেয়ে গিয়েছ।” আরেকজন লেখেন, “সাদি সত্যিই তুমি খুব স্পেশাল।”

[আরও পড়ুন: সেনার রক্তচক্ষু উপেক্ষা করে একমনে নাচে মগ্ন মায়ানমারের সাহসিনী! ভাইরাল ভিডিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.