Chrome Plates

স্টিলের থালার দাম ১৫০০ টাকা! মার্কিন সুন্দরীর ‘স্ক্রোম প্লেটে’র ভিডিও দেখে হতবাক ভারতীয়রা

ভারতের নিম্নবিত্ত ঘরেও যে থালা সহজেই দেখতে পাওয়া যায়, বিদেশি কনটেন্ট ক্রিয়েটরকে তা ১৫০০ টাকায় কিনতে দেখে হতবাক ভারতীয় জনতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ২০:১৪

options
link
স্টিলের থালার দাম ১৫০০ টাকা! মার্কিন সুন্দরীর ‘স্ক্রোম প্লেটে’র ভিডিও দেখে হতবাক ভারতীয়রা

ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতেই জনৈক মার্কিনী কনটেন্ট ক্রিয়েটর আমান্ডা মন্সেনের চোখে পড়েছিল চকচকে, আয়নার মতো দেখতে কিছু ধাতব প্লেট। জিনিসটি মুহূর্তে তাঁর মনে ধরে যায়। তাঁর ভাষায়, প্লেটগুলি অত্যন্ত ‘শিক’ (chic), যার সম্ভাব্য বাংলা করলে দাঁড়ায়, আধুনিক ও কেতাদুরস্ত। তাঁর পরের দিকের ভিডিও থেকে দর্শক জানতে পারেন, সেগুলি নামী ব্র্যান্ড আইকিয়া নির্মিত স্টেইনলেস স্টিলের প্লেট। চারটি প্লেটের জন্য তিনি প্রায় ১৫ ডলার খরচ করেন, যা ভারতীয় মূল্যে প্রায় ১৫০০ টাকার কাছাকাছি। তবে সেই কেনাকাটার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করার পরই শুরু হয় আসল কাণ্ড।

Advertisement

From Indian Kitchens to IKEA: The Story Behind ‘Chrome Plates’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আমান্ডা তাঁর ভিডিওতে প্লেটগুলিকে ‘স্ক্রোম প্লেট’ (Chrome Plates) বলে অভিহিত করেন। জানান, খাবার পরিবেশন তো বটেই, থালাগুলি কাজে লাগানো যাবে আরও নানা ক্ষেত্রে। যেমন, সুগন্ধি রাখার ট্রে হিসেবে, অথবা কফির পাত্র সাজানোর কাজে।

Advertisement

এই ভিডিও ভারতীয় দর্শকের কাছে পৌঁছতে ধেয়ে আসে একরাশ মিশ্র প্রতিক্রিয়া। আমান্ডার ফ্যাশনেবল স্ক্রোম প্লেট দেখামাত্র ভারতীয়রা তা চিনতে পারেন তাঁদের নিত্য ব্যবহৃত স্টিলের থালা হিসেবে! ভারতের নিম্নবিত্ত ঘরেও যে থালা সহজেই দেখতে পাওয়া যায়, বিদেশি কনটেন্ট ক্রিয়েটরকে তা ১৫০০ টাকায় কিনতে দেখে হতবাক ভারতীয় জনতা।

কেবল থালা নয়, বাংলা তথা ভারতের প্রায় প্রতিটি রান্নাঘরেই দেখতে পাওয়া যায় স্টিলের তৈরি বাটি, গ্লাস, চামচ, প্লেট-সহ নানাবিধ বাসনপত্র। স্টিল ছাড়াও পিতল, কাঁসার বাসন ভারতে রীতিমতো জনপ্রিয়। এ ধরনের ধাতু টেকসই, সহজে মরচে ধরে না, পরিষ্কার করা সহজ এবং প্রতিদিনের ব্যবহারের পক্ষে যথেষ্ট সুবিধাজনক। যদিও পশ্চিমা সংস্কৃতিতে এমন বাসনের ব্যবহার দেখতে পাওয়া যায় না বললেই চলে।

তবে হাসিমজার পাশাপাশি বিতর্কও দেখা যায় বিষয়টিকে কেন্দ্র করে। এক সংস্কৃতির বহুল ব্যবহার্য বস্তু যে অন্য সংস্কৃতির কাছে বিস্ময়কর হবে, তাতে আর আশ্চর্যের কী? কিন্তু অনেকেই দাবি করেন, এমন এক অতিসাধারণ বস্তুকে দক্ষিণ এশীয় সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে, তা সম্পূর্ণ নতুন এক আবিষ্কার রূপে পরিবেশন করা আদতে পশ্চিমা রাস্ট্রগুলির এক সচেতন পদক্ষেপ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amanda Monsen (@amandamonsen)

সোশাল মিডিয়ায় ‘স্ক্রোম প্লেট’ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার মুখ্য দাবি, যে থালাটি এক সংস্কৃতির মানুষ রোজের ভাত-ডাল-মাছ খাওয়ার জন্য ব্যবহার করে, তা অন্য এক সংস্কৃতির মানুষ গৃহসজ্জায় কাজে লাগাতেই পারেন। কিন্তু তা তাদেরই আবিষ্কার বলে দাগিয়ে দেওয়া আদতে আধিপত্যবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। তবে কারণ যাই হোক না কেন, বাঙালির ঘরের থালা যে দেশ-বিদেশের সোশাল মিডিয়া জুড়ে রীতিমতো ভাইরাল, তা আর বলার অপেক্ষা রাখে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.