সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাঁচার বাইরে থেকে তাকে দেখে আনন্দ করবেন বলেই ভেবেছিলেন৷ কিন্তু ঘটল তার ঠিক উলটো৷ জিরাফ দেখতে এসে পরিখা পেরিয়ে এক্কেবারে তার পিঠেই চড়ে বসল এক যুবক৷ কাজাখস্তানের চিড়িয়াখানার এই ঘটনার ভিডিওই বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল৷ ইতিমধ্যেই ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তবে তার নাম, পরিচয় কিছুই জানা যায়নি৷
[আরও পড়ুন: মৃত্যুর ১২৭ বছর পর আজও ফরাসি কবি র্যাঁবোর সমাধিস্থলে আসে চিঠি]
কাজাখস্তানের বাসিন্দা এক যুবকের সাধ জেগেছিল চিড়িয়াখানায় যাওয়ার৷ মন যা চেয়েছিল, তাই করেছিলেন তিনি৷ সুযোগ পাওয়ামাত্রই তিনি ভিড় জমান শিমকেন্ট চিড়িয়াখানায়৷ বেশ কিছুক্ষণ চিড়িয়াখানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিরাফ দেখছিলেন ওই যুবক৷ আর পাঁচজনও দাঁড়িয়েছিলেন তাঁর পাশে৷ কিন্তু হঠাৎই বদলে যায় ছবিটা৷
আগুপিছু না ভেবেই জিরাফের বাসস্থলের সামনের পরিখা পেরোতে শুরু করেন ওই যুবক৷ দু’টি পরিখা পেরিয়ে চলে যান জিরাফের কাছে৷ কোনওক্রমে চড়ে বসেন তার পিঠে৷ গায়ে হাত বুলিয়ে দেওয়ার ফলে বোধহয় প্রথমদিকে খুশি হয় জিরাফটি৷ পিঠে চড়িয়ে ওই যুবককে চিড়িয়াখানার বেশ খানিকটা ভিতরে নিয়ে যায়৷ তবে আচমকাই তার মন গেল বদলে৷ যুবকের উপর রীতিমতো রেগে যায় জিরাফ৷ পিঠ থেকে ঝেড়ে ফেলে দেয় যুবককে৷
[আরও পড়ুন: নর্দমায় ভেসে বেড়াচ্ছে ৮ ফুট লম্বা কুমির, চাঞ্চল্য মহারাষ্ট্রের চিপলুনে]
ততক্ষণে যদিও চিড়িয়াখানার কর্মীরা ওই যুবকের কাণ্ড জেনে গিয়েছেন৷ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন কর্মীরা৷ ওই যুবককে জিরাফের খাঁচা থেকে টেনে বের করা হয়৷ জানা গিয়েছে, ওই যুবকটি চিড়িয়াখানায় ঢোকার আগে নেশা করেছিল৷ তাই নেশার ঘোরেই জিরাফের খাঁচায় ঢুকে পড়েছে সে৷ তাকে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়েছে৷
[আরও পড়ুন: যেন ভিনগ্রহীদের রাজত্ব! তাইওয়ানের ‘ভৌতিক’ শহরের সব বাড়ি UFO-এর মতো]
গোটা দৃশ্য মোবাইলে ভিডিও করেন অনেকেই৷ তা ভাইরাল হয়েছে নিমেষেই৷ ওই ভিডিওই দেখামাত্রই হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা৷ তবে এ ধরনের পাগলামি অনুচিত বলেও দাবি করেছেন অনেকেই৷
View this post on Instagram
ছবি-ভিডিও সৌজন্যে: টারকেসটন টুডে
সর্বশেষ খবর
-
হাই কোর্টে ঝুলেই মমতার সভার ভাগ্য, সিঙ্গেল বেঞ্চেই মামলা ফেরত পাঠাল প্রধান বিচারপতির বেঞ্চ
-
মেয়ে-জন্ম এক সামাজিক নির্মাণ! যে ভাষায় কথা বলি সেখানেও লুকিয়ে লিঙ্গবৈষম্যের শিকড়
-
বলিউডে ‘কন্ট্রোভার্সি ক্যুইন’, পাকিস্তানে ‘ঈশ্বর’ রাখি সাওয়ান্ত! নিষিদ্ধ ফতোয়া উড়িয়ে কী এমন করলেন?
-
যুদ্ধে পুড়ছে ইউক্রেন, হরমুজে হাহাকার, ট্রাম্পের ভ্রূ কুঁচকে দিল্লির দরবারে পুতিন-পেজেস্কিয়ান
-
দিল্লিতে শুরু মোদি-পুতিন বৈঠক, ব্রিকস বিন্যাসে মার্কিন ভ্রূকুটি ফুৎকারে ওড়াল ‘ধুরন্ধর’ ভারত