সেরার শিরোপা জয়ের খুশিতে মঞ্চেই বেহুঁশ মিস প্যারাগুয়ে, ভাইরাল ভিডিও

দেখুন সেই ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ২০:২৭

options
link
সেরার শিরোপা জয়ের খুশিতে মঞ্চেই বেহুঁশ মিস প্যারাগুয়ে, ভাইরাল ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাফল্য বহু সাধ্য সাধনার পর আসে। স্বাভাবিকভাবেই সবুরে ফলা মেওয়ার স্বাদ মিষ্টিই হয়। কিন্তু এই মিষ্টতাকে অনুভব করতে গিয়ে এ কী হাল হল প্যারাগুয়ের এই সুন্দরীর? আনন্দের মুহূর্তে মঞ্চেই লুটিয়ে পড়লেন তিনি। সেরা সুন্দরী হিসেবে নিজের নাম শোনার পর আক্ষরিক অর্থেই নিজেকে ধরে রাখতে পারলেন না ক্লারা সসা।

Advertisement

[সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে! আজব দাবি পাক ইমামের]

ক্লারা সসা ২০১৮ সালের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব জিতেছেন। ফাইনালে পুরস্কার ঘোষণার আগের মুহূর্তে রানার্স আপ মীনাক্ষী চৌধুরির হাত ধরে ছিলেন ক্লারা। নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বোধ করেন সসা। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এমনকি মীনাক্ষীও তাঁকে আটকে রাখতে পারেননি। যদিও, কিছুক্ষণ পরেই আবার ধাতস্থ হয়ে ওঠেন তিনি। ততক্ষণে তাঁকে ঘিরে ধরেছেন অন্য প্রতিদ্বন্দ্বীরা। এরপর অবশ্য সবার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেন ক্লারা। জয়ের আনন্দটুকুও উপভোগ করেন তিনি।

[অবাক কাণ্ড, রাতে পর্যাপ্ত ঘুমিয়েই উপার্জন করেন এই কোম্পানি কর্মীরা!]

প্যারাগুয়ের এই সুন্দরীর এটিই প্রথম বিশ্বমানের খেতাব। স্বাভাবিকভাবেই একটু টেনশনে ছিলেন তিনি। এমনকি ফাইনালের আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেওছিলেন, তাঁর একজন চিকিৎসক প্রয়োজন। তাঁর হার্ট অ্যাটাক হতে পারে। কারণ যায় হোক, এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবং তা রীতিমতো হাসির খোরাক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.