সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের জেরে কলঙ্কিত হল পুরীর জগন্নাথ মন্দির। দুর্বৃত্তের যৌন লালসা থেকে রেহাই পেল না পুরীর জগদ্বিখ্যাত জগন্নাথধামও।
এক প্রতিবন্ধী নাবালিকাকে দেশের অন্যতম ঐতিহ্যবাহী পবিত্র মন্দিরের অন্দরেই ধর্ষণের অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে মন্দিরের ভিতরে বিগ্রহ দর্শন করতে এসেই যৌন নিগ্রহের শিকার হয় এই ১১ বছরের নাবালিকা। ঘটনার সময় মন্দিরের অন্দরমহল দৃশ্যতই জনহীন ছিল। সেই সুযোগেই এক ২৮ বছরের যুবক ওই নাবালিকাকে টেনে হিঁচড়ে মন্দিরের স্নানমণ্ডপে নিয়ে যায় বলে অভিযোগ। তারপর সেখানেই তাকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। নির্যাতিতাকে পরদিন সকালে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনায় ক্ষিপ্ত জনতা অভিযুক্তকে পরে চিহ্নিত করে ফেলেন এবং তাকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেন।
শারীরিক অবস্থার অবনতি হলে আহত নির্যাতিতাকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পিটিআই সূত্রে খবর, বারিপদার সাব-কালেক্টর এস কে পুরোহিত পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান। নির্যাতিতার চিকিৎসার জন্য তিনি ১০ হাজার টাকা মঞ্জুর করেছেন বলে জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের