PM Narendra Modi

চিনির ‘নেশায়’ ডুবে মোদিভক্ত! যুবককে ‘বাঁচাতে’ আসরে খোদ প্রধানমন্ত্রী! ব্যাপারটা কী?

যুবরাজের এই ভিডিওতে মু্গ্ধ হয়ে যান মোদি। ভিডিওটি শেয়ার করে কার্যত ভক্তকে বাঁচাতে আসরে নামেন তিনি। যুবরাজের আর্জিতে মোদি লেখেন, ‘আমি যুবরাজের বাবা-সহ প্রত্যেককে অনুরোধ করছি, চিনি খাওয়া কমিয়ে দিন। সুস্থ থাকুন। সুখী থাকুন।’ অন্য একটি পোস্টে মোদি নাগরিকদের স্বাস্থ্যকর খাবার খাওয়ার আহ্বান জানান। বলেন, “অতিরিক্ত চিনি খাওয়ার প্রবণতা বিভিন্ন রোগকে ডেকে আনে। শরীরে স্থূলতার মতো সমস্যা সৃষ্টি হয়। স্বাস্থ্যকর খাবার খান এবং নিয়মিত যোগা করুন।”

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৯:৪৪

options
link
চিনির ‘নেশায়’ ডুবে মোদিভক্ত! যুবককে ‘বাঁচাতে’ আসরে খোদ প্রধানমন্ত্রী! ব্যাপারটা কী?
ভক্তকে বাঁচাতে এবার আসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চা-সিগারেট নয়। জীবনে তাঁর পছন্দের খাবার হল চিনি। কিন্তু এই চিনি যে শরীরের জন্য কতটা ক্ষতিকারক, তা আর বলার অপেক্ষা রাখে না। চিকিৎসক থেকে পরিবারের লোকজন -একাধিকবার বারণ করা সত্ত্বেও কোনও কাজ হয়নি। তাই ভক্তকে বাঁচাতে এবার আসরে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি যুবরাজ দুয়া নামে এক সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি তাঁর বাবার চিনির ‘নেশা’র কথা জানান। সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে তিনি বলেন, “অনুগ্রহ করে আমার বাবার চিনি খাওয়া কমিয়ে দিন।” যুবরাজ রসিকতার সঙ্গে ব্যাখ্যা করেন, তাঁর বাবা মোদির একনিষ্ঠ ভক্ত। তিনি তাঁর কথা অমান্য করবেন না। প্রধানমন্ত্রী অনুরোধ করলেই তাঁর বাবা চিনি খাওয়া ছেড়ে দেবেন।

Advertisement
 
View this post on Instagram
 
A post shared by Yuvraj Dua (@yuvraj.dua)

Advertisement

যুবরাজের এই ভিডিওতে মু্গ্ধ হয়ে যান মোদি। ভিডিওটি শেয়ার করে কার্যত ভক্তকে বাঁচাতে আসরে নামেন তিনি। যুবরাজের আর্জিতে মোদি লেখেন, ‘আমি যুবরাজের বাবা-সহ প্রত্যেককে অনুরোধ করছি, চিনি খাওয়া কমিয়ে দিন। সুস্থ থাকুন। সুখী থাকুন।’ অন্য একটি পোস্টে মোদি নাগরিকদের স্বাস্থ্যকর খাবার খাওয়ার আহ্বান জানান। বলেন, “অতিরিক্ত চিনি খাওয়ার প্রবণতা বিভিন্ন রোগকে ডেকে আনে। শরীরে স্থূলতার মতো সমস্যা সৃষ্টি হয়। স্বাস্থ্যকর খাবার খান এবং নিয়মিত যোগা করুন।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.