US Toy Company

মা পুতুলের পেট খুললেই বেরিয়ে আসে শিশু! মার্কিন খেলনা সংস্থার বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তুঙ্গে

অনুমান করা যায়, মায়েদের গর্ভাবস্থা, গর্ভে শিশুর অবস্থান, প্রসব ও শিশুর যত্ন— প্রভৃতি সম্পর্কে ছোটদের ধারণা দিতেই এমন পুতুল তৈরি করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৮:০৬

options
link
মা পুতুলের পেট খুললেই বেরিয়ে আসে শিশু! মার্কিন খেলনা সংস্থার বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তুঙ্গে
ইতিমধ্যেই মার্কিন খেলনার বাজারে চলে এসেছে এই পুতুল।

ছোটদের খেলার পুতুল যেন খুদেদেরই প্রাপ্তবয়স্ক সংস্করণ। পুতুলকে সাজানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, বিয়ে দেওয়ার খেলা তো রইলই। সাম্প্রতিককালে বহু আধুনিক পুতুল নির্মাতা কোম্পানি পুতুলের সঙ্গেই জুড়ে দেয় তার গল্পও। যেমন, ‘ম্যাটেল’-এর বার্বি সিরিজের বেশ কিছু পুতুলের বাক্স জানিয়ে দেয় যে সেই পুতুলরা নানা রকম চাকরির সঙ্গে যুক্ত রয়েছে। বিয়ের সাজে কোনও মেয়ে পুতুলের সঙ্গে দেওয়া থাকে বরের সাজের ছেলে পুতুলটিকেও। কোনও পুতুলের গায়ের রঙ শ্যামলা, তো কোনও পুতুল আবার বিশেষভাবে সক্ষম। স্বাভাবিকভাবেই এমন পুতুলগুলি বাজারে আসলে তা নিয়ে খানিক হইচই হয়।

Advertisement

A US toy company's pregnant doll that reveals a baby from its belly has gone viral

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি আরও এক ধাপ এগিয়ে এক আশ্চর্য পুতুল বাজারে এনেছে মার্কিন খেলনা সংস্থা ‘জুরু’। অভিনব এক ডল সেট তারা এনেছে বাজারে। এই পুতুলের বিশেষত্ব হল, তার ছোট্ট পেটটি গোল হয়ে ফুলে রয়েছে। তাকে দেখেই বোঝা যাবে যে সে অন্তঃসত্ত্বা। আর পেটের উপরের ঢাকনার মতো অংশটি খুললেই ভিতর থেকে বেরিয়ে আসবে এক শিশুপুতুল। মা ওর শিশুর সঙ্গেই সেটের মধ্যে দেওয়া রয়েছে ফিডিং বোতল, ন্যাপকিন, লালাপোস, ছোট্ট বাচ্চার তোয়ালে প্রভৃতি। সোশাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তে অবাক নেটিজেনদের একাংশ।

Advertisement

‘জুরু’র এই ‘মাই মিনি বেবি – মম অ্যান্ড বেবি সারপ্রাইজ’ সেটের আনবক্সিংয়ের একটি ভিডিও শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। অনুমান করা যায়, মায়েদের গর্ভাবস্থা, গর্ভে শিশুর অবস্থান, প্রসব ও শিশুর যত্ন— প্রভৃতি সম্পর্কে ছোটদের ধারণা দিতেই এমন পুতুল তৈরি করা হয়েছে। কিশোর-কিশোরীদের মনে সন্তানধারন ও জন্ম নিয়ে নানা প্রশ্ন ভিড় করে। এই ডল সেটের উদ্দেশ যে সেই ধোঁয়াশা কাটানো, তা অনুমান করা যায় এর ডিজাইন দেখে। প্রসব যন্ত্রণা যে নারীর মাতৃত্বের এক অত্যন্ত স্বাভাবিক অংশ, সে ধারণাই এই ডল সেট ছোটদের দিতে চায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Toy Unboxing (@xoxo.toyz)

তবে স্বাভাবিকভাবেই বিতর্কের মুখেই পড়তে হয় জুরু নির্মিত এই ডল সেটটিকে। নেটিজেনরা অনেকেই প্রশ্ন করছেন, আদৌ কি এমন খেলনা ছোটদের উপযোগী? গর্ভবতী এই পুতুলটি কি আদৌ কিশোর বয়সের জরুরি যৌন শিক্ষার সমার্থক হতে পারে? এতে কি ছোটদের কাছে সন্তানধারন সংক্রান্ত বিষয়গুলি সত্যিই পরিষ্কার হবে, নাকি তাদেরকেই হঠকারী কোনও সিদ্ধান্তের প্রতি আগ্রহী করে তুলবে এমন খেলনা? তাছাড়া ঠিক কোন বয়সী শিশুদের হাতে এই পুতুল পৌঁছচ্ছে, তা নির্ধারণ করবে কে?

তবে প্রশ্ন যাই উঠুক, ইতিমধ্যেই নেটজগতে রীতিমত ভাইরাল এই ‘মম অ্যান্ড বেবি সারপ্রাইজ’ ডল সেটটি। ফলে বিক্রিও যে বাড়বে, তা বোঝাই যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.