রোনাল্ডোকে বিয়ে করেই বিরাট সম্পত্তির মালকিন জর্জিনা, ডিভোর্সে কী কী পাবেন? টাকার অঙ্কে মাথা ঘুরবে!
ঘরোয়া অনুষ্ঠানে জর্জিনা রড্রিগেজের সঙ্গে বিবাহ সম্পন্ন করেছেন পর্তুগিজ কিংবদন্তি।
মঙ্গলবার ঘরোয়া অনুষ্ঠানে জর্জিনা রড্রিগেজের সঙ্গে বিবাহ সম্পন্ন করেছেন পর্তুগিজ কিংবদন্তি। প্রায় একযুগ আগে মাদ্রিদের একটি দোকানে আলাপ হয় দু'জনের। সেখান থেকে শুভ পরিণয়। দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকতেন রোনাল্ডো-জর্জিনা। পাঁচ সন্তান রয়েছে তাঁদের। জর্জিনা নিজেও মডেল হিসাবে যথেষ্ট বিখ্যাত। তাঁর উপার্জনের অঙ্কটাও নেহাত কম নয়। সবমিলিয়ে যথেষ্ট বিলাসবহুল জীবনে অভ্যস্ত নবদম্পতি।
আরও পড়ুন:
কিন্তু বর্তমান যুগে বিয়ে ভাঙার ঘটনা আকছার দেখা যাচ্ছে। হার্দিক পাণ্ডিয়া থেকে থিয়েরি অঁরি-একাধিক ক্রীড়াবিদের বিচ্ছেদ মামলা নিয়ে রীতিমতো চুলচেরা বিশ্লেষণ চলেছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, ক্রীড়াবিদদের বিপুল সম্পত্তির বড় অংশের মালিকানা পেয়েছেন তাঁদের প্রাক্তন স্ত্রীরা। সেই উদাহরণ টেনেই নেটিজেনরা আলোচনা শুরু করেছেন, রোনাল্ডোর ডিভোর্স হলে কী হবে? কারণ স্রেফ ফুটবল খেলে আয়ের নিরিখে সিআর সেভেন বিশ্বের ধনীতম।
রোনাল্ডোর বিয়ের পরদিন থেকেই চর্চা চলছে, স্ত্রী হিসাবে রোনাল্ডোর সম্পত্তির কতটা অংশ জর্জিনার মালিকানায় গেল? বেশ কয়েকটি সূত্র মারফত রোনাল্ডোর ম্যারেজ সার্টিফিকেট প্রকাশ্যে এসেছে বলে খবর। ওই সার্টিফিকেটে লেখা রয়েছে, 'সেপারেশন অফ প্রপার্টি' নিয়ম মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রোনাল্ডো-জর্জিনা। মেক্সিকোর সংবাদপত্র এন পারেজার দাবি, বিয়ের অন্যতম শর্তই ছিল 'সেপারেশন অফ প্রপার্টি' বজায় রাখা।
কী এই 'সেপারেশন অফ প্রপার্টি' নিয়ম? পর্তুগালে বিবাহ সংক্রান্ত নিয়মে এই তত্ত্ব খুবই জনপ্রিয়। এই নিয়মে যদি কোনও যুগল বিয়ে করেন, তাহলে তাঁদের সম্পত্তির মালিকানা বদল হবে না। অর্থাৎ রোনাল্ডোর মালিকানাধীন যাবতীয় সম্পত্তি থাকবে তাঁর নামেই। আইনিভাবে রোনাল্ডোর স্ত্রী হলেও এই সম্পত্তির উপর আপাতত জর্জিনার কোনও অধিকার নেই। একইভাবে জর্জিনার সম্পত্তিতেও অধিকার নেই রোনাল্ডোর। সমস্ত সম্পত্তির ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।
আরও পড়ুন:
শেষ পর্যন্ত যদি বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন রোনাল্ডো-জর্জিনা তাহলে কি এই বিপুল সম্পত্তির একটা অংশ পেয়ে যাবেন জর্জিনা? বিয়ের এই নিয়ম অনুযায়ী সেটা সম্ভব নয়। রোনাল্ডোর মালিকানাধীন সম্পত্তির কিছুই পাবেন না জর্জিনা। তবে টিভি গুইয়া নামে এক পর্তুগিজ সংবাদমাধ্যম জানিয়েছে, বিবাহবিচ্ছেদের কিছু শর্ত ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন তারকা দম্পতি। বর্তমানে রোনাল্ডো সম্পত্তির পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা।
সেই বিপুল সম্পত্তির অংশ না দিলেও জর্জিনার মাসিক ভরণপোষণের জন্য নির্দিষ্ট অঙ্কের অর্থ দেবেন পর্তুগিজ মহাতারকা। ভারতীয় মুদ্রায় সেই অঙ্কটা ১ কোটি ১০ লক্ষ টাকা। এছাড়াও মাদ্রিদের লা ফিনকায় রোনাল্ডোর প্রাসাদোপম বাড়ি রয়েছে যার দাম প্রায় ৫৪ কোটি টাকা। সেই বাড়ির মালিকানা সম্পূর্ণরূপে জর্জিনার হাতে তুলে দেওয়া হবে। তবে এই বিষয়গুলি কোনওটাই সরকারিভাবে জানা যায়নি। সূত্র মারফত খবর মিলেছে।
কিম কার্দাশিয়ান, প্যারিস হিলটন, জেমা অ্যাটকিনসন, ইরিনা শায়েক- রোনাল্ডোর 'ডেটিং' ইতিহাস বেশ 'সমৃদ্ধ'। তারপর ২০১৬-য় জর্জিনার সঙ্গে রোনাল্ডোর দেখা। অপেক্ষাকৃত 'লো প্রোফাইল' জর্জিনার সঙ্গেই শেষ পর্যন্ত ঘর বেঁধেছেন রোনাল্ডো। জর্জিনা স্বীকার করে নেন, প্রেমের সম্পর্কে রোনাল্ডোর তাগিদ ও দায়বদ্ধতাই বেশি ছিল। ২০২৫ সালের ১১ আগস্ট ইনস্টাগ্রামে জর্জিনা তাঁদের বাগদানের খবর প্রকাশ করেন। এখন তাঁরা টুগেদার ফরেভার।