Ganesh Chaturthi

প্রসন্ন হবেন গণপতি বাপ্পা, মিলবে আশীর্বাদ, বাড়িতেই বানিয়ে অর্পণ করুন এই ৫ ভোগ

সহজ স্বাদু এই ভোগগুলি তৈরি করা যাবে বাড়ির রান্নাঘরেই। তুষ্ট হবেন গণেশ ঠাকুর, অপার কৃপায় ভরিয়ে দেবেন ভক্তকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৭:২২

options
link
প্রসন্ন হবেন গণপতি বাপ্পা, মিলবে আশীর্বাদ, বাড়িতেই বানিয়ে অর্পণ করুন এই ৫ ভোগ
মনে করা হয় গণপতি বাপ্পার সবচাইতে প্রিয় ভোগ উকড়িচে মোদক।

মহারাষ্ট্র জুড়ে অতি ধুমধাম করে পালিত হয় গণেশ চতুর্থী। জাঁকজমক, উল্লাস, আর ইশ্বরের ভোগে নিবেদিত একরাশ অভিনব প্রসাদ— সেখানকার গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) উদযাপন এমনটাই। মহারাষ্ট্রের জনপ্রিয় কিছু পদ, যা ভোগ হিসেবে নিবেদন করা হয়, খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়।

Advertisement

১. উকড়িচে মোদক
মনে করা হয় গণপতি বাপ্পার সবচাইতে প্রিয় ভোগ এটিই। বানাতে প্রয়োজন—
• ১ কাপ চালের গুঁড়ো
• ১ চা-চামচ ঘি
• ১ কাপ কোরানো নারকেল
• অর্ধেক কাপ গুড়
• অর্ধেক চা-চামচ এলাচ গুঁড়ো

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্যানে গুড় ও সামান্য জল একসঙ্গে গরম করুন। গুড় গলে গেলে কোরানো নারকেল দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি শুকনো হয়ে এলে এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে ঠান্ডা করুন।

Advertisement

অন্য একটি পাত্রে জল, সামান্য নুন ও ঘি ফুটিয়ে নিন। আঁচ কমিয়ে চালের গুঁড়ো দিয়ে দ্রুত নাড়ুন। ঢেকে ৪–৫ মিনিট রেখে দিন। মিশ্রণটি ঠান্ডা হলে ভালো করে মেখে নরম ডো তৈরি করুন।

ডো থেকে ছোট লেচি কেটে হাতের তালুতে পিঠের মতো চ্যাপ্টা করে নিয়ে, মাঝখানে নারকেলের পুর দিন। চারপাশ মুড়ে মোদকের আকার দিন। ১০–১৫ মিনিট ভাপিয়ে নিন। উপরে সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করুন।

Celebrate Ganesh Chaturthi with 5 easy Maharashtrian bhog
পুরন পোলি, নারকেলের লাড্ডু।

২. নারকেলের লাড্ডু
উপকরণ
• ২ কাপ কোরানো নারকেল
• ১ কাপ দুধ
• অর্ধেক কাপ গুড়
• অর্ধেক চা-চামচ এলাচ গুঁড়ো
• ১ চা-চামচ ঘি

প্যানে ঘি গরম করে কোরানো নারকেল হালকা আঁচে ২–৩ মিনিট নেড়ে নিন। এর সঙ্গে দুধ ও গলানো গুড় ভালোভাবে মেশান। কম আঁচে নাড়তে থাকুন, যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে প্যানের গা ছেড়ে আসে। এলাচ গুঁড়ো মিশিয়ে আঁচ বন্ধ করুন। মিশ্রণটি গরম থাকতেই হাতে ঘি মেখে ছোট ছোট লাড্ডু তৈরি করুন।

৩. পুরণ পোলি
উপকরণ
• ১ কাপ ছোলার ডাল
• অর্ধেক কাপ গুড়
• অর্ধেক চা-চামচ এলাচ গুঁড়ো
• এক চিমটি জায়ফল গুঁড়ো
• দেড় কাপ আটা
• ১–২ টেবিলচামচ তেল

ছোলার ডাল সেদ্ধ করুন। অতিরিক্ত জল ঝরিয়ে ভালো করে চটকে নিন। প্যানে ডাল ও গুড় একসঙ্গে কম আঁচে ফুটিয়ে নিন। মিশ্রণ ঘন হয়ে এলে এলাচ ও জায়ফল গুঁড়ো দিয়ে নামিয়ে নিন। পুরোপুরি ঠান্ডা হলে পুর থেকে ছোট বল তৈরি করুন।

অন্যদিকে আটা, তেল ও জল দিয়ে নরম ডো তৈরি করে, কিছুক্ষণ ঢেকে রাখুন। ডো থেকে লেচি কেটে, বেলে, তার মধ্যে পুর ভরে চারপাশ বন্ধ করুন। আলতো হাতে আবার পাতলা করে বেলে নিন। গরম তাওয়ায় দু’পিঠ সোনালি হওয়া পর্যন্ত সেঁকে নিন। সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করুন।

৪. করঞ্জি
উপকরণ
• ১ কাপ ময়দা
• ২ টেবিলচামচ ঘি
• ১ কাপ কোরানো নারকেল
• অর্ধেক কাপ গুড়
• ২ টেবিলচামচ কুচোনো কাজু-কিশমিশ
• অর্ধেক চা-চামচ এলাচ গুঁড়ো

ময়দার সঙ্গে ঘি ও জল মিশিয়ে শক্ত ডো তৈরি করে ১৫–২০ মিনিট ঢেকে রাখুন।

পুর তৈরির জন্য প্যানে নারকেল ও গুড় একসঙ্গে কম আঁচে ফুটিয়ে নিন। কাজু, কিশমিশ, এলাচ গুঁড়ো মেশান। পুরটি শুকনো হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন।

ময়দার ডো থেকে লেচি কেটে পাতলা করে বেলে মাঝখানে পুর দিন। চারপাশ ভালোভাবে মুড়ে করঞ্জির আকার দিন। তেলে মাঝারি আঁচে ভেজে নিলেই সোনালি ও মুচমুচে হয়ে যাবে।

Celebrate Ganesh Chaturthi with these 5 easy delicious Maharashtrian bhog
করঞ্জি, শ্রীখন্ড।

৫. শ্রীখণ্ড
উপকরণ
• ৫০০ গ্রাম টকদই
• ১ কাপ গুঁড়ো চিনি
• অর্ধেক চা-চামচ এলাচ গুঁড়ো
• ১ টেবিলচামচ দুধ
• এক চিমটি জাফরান
• কুচোনো পেস্তা/আমন্ড

পরিষ্কার পাতলা কাপড়ে দই ঢেলে কাপড়টি বেঁধে ৫–৬ ঘণ্টা ঝুলিয়ে রাখুন, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায়। ঝরানো ঘন দই ভালোভাবে ফেটিয়ে নিন।

অন্যদিকে জাফরান সামান্য গরম দুধে ভিজিয়ে রাখুন। এবার দইয়ের সঙ্গে গুঁড়ো চিনি, এলাচ গুঁড়ো ও জাফরান মিশিয়ে ফেটিয়ে নিন। উপর থেকে পেস্তা/আমন্ড ছড়িয়ে অন্তত ১–২ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা পরিবেশন করুন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.