সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোনা যায়, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র দেখা যায়, তখন জন্মাষ্টমী (Janmashtami 2023) পালিত হয়। এই দিনেই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান শ্রী কৃষ্ণ (Shree Krishna)। বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে তিনি পূজিত হন। সারা দেশেই পালিত হয় জন্মাষ্টমী।

মেষ: লাল রঙের পোশাকে সাজিয়ে দিন নিজের গোপাল ঠাকুরকে। ভোগে আর যাই রাখুন না কেন মাখন ও মিছরি রাখতে ভুলবেন না।
বৃষ: মাখন সাজিয়ে গোপালকে ভোগ দিন। তারপর নিয়ম-নিষ্ঠা মেনে পুজো করুন। তাতেই সমস্ত সমস্যার সমাধান হবে বলে মত বিশেষজ্ঞদের।
মিথুন: এই রাশির জাতকরা গোপালকে দই ভোগ হিসেবে নিবেদন করবেন। আর চন্দনের তিল অবশ্যই পরাবেন।
কর্কট: সাদা পোশাকে গোপালকে সাজিয়ে তুলবেন। আর ভোগ হিসেবে অর্পণ করবেন কেশরযুক্ত দুধ।
[আরও পড়ুন: শ্রাবণ মাসে নিরামিষ খাবার খান অনেকেই, কারণ জানলে চমকে যাবেন]
সিংহ: মাখন ও মিছরি সহযোগে ভোগ নিবেদন করবেন। তার আগে অশ্বগন্ধার তিলক পরিয়ে দেবেন। আর গোপালকে সাজিয়ে তুলবেন গোলাপি রঙের পোশাকে।
কন্যা: এই রাশির জাতক হলে কানাইকে সবুজ পোশাক পরাবেন। আবর ভোগ হিসেবে দেবেন মেওয়া।
তুলা: এই রাশির জাতকদের গোপালকে গোলাপী পোশাকে সাজিয়ে ঘি নিবেদন করা উচিত।
বৃশ্চিক: গোপালকে ভোগ হিসেবে দুধ নিবেদন করুন। এতে নাকি আর্থিক সমস্যা দূর হয়।
ধনু: এই রাশির জাতকদের ক্ষেত্রে হলুদ রং বেশ শুভ। তাই গোপালকে হলুদ পোশাকে সাজিয়ে হলুদ রঙের মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করুন।
মকর: নীল রঙের পোশাকে সাজিয়ে তুলুন মুরলীধরকে। ভোগে দিন মিছরি।
কুম্ভ: নীল রঙের পোশাকে সাজিয়ে গোপালকে মালপোয়া ভোট হিসেবে নিবেদন করুন। চন্দনের প্রলেপও লাগাবেন।
মীন: হলুদ রঙের পোশাক পরিয়ে গোপালকে সাজান। ভোগ হিসেবে দিন কেশর বরফি।
[আরও পড়ুন: মাসির বাড়ি একা যাওয়ায় রাগ মহালক্ষ্মীর, রসগোল্লা খাইয়ে স্ত্রী-র মান ভাঙান প্রভু জগন্নাথ]
সর্বশেষ খবর
-
ব্রেকআপ নয়, খুন! এমন মানসিকতার নেপথ্যে কী কারণ? জানালেন মনোরোগ বিশেষজ্ঞ
-
খামেনেইয়ের শেষকৃত্যে যোগ দিচ্ছে ভারত, ইরান যাচ্ছেন প্রধানমন্ত্রী?
-
বিশ্বকাপে হরমন-স্মৃতিদের ম্যাচ উপভোগ বিরাট-অনুষ্কার, ভারত হারলেও লর্ডসে ‘হিট’ বিরুষ্কা মোমেন্ট
-
বসের আদেশে টাকা পাঠাতেই গায়েব ৩.৫ কোটি! কেমন করে নিজেকে বাঁচাবেন সাইবার প্রতারণার কবল থেকে?
-
খামেনেইয়ের রক্তচক্ষু উড়িয়ে মার্কিন ব্রিগেডের সঙ্গে হ্যান্ডশেক! বিশ্বকাপ বিদায়ের পর চর্চায় ‘শান্তিপ্রিয়’ ইরান