Dream About Death Meaning

স্বপ্নে মৃত্যু দেখছেন? ভুলেও কাউকে জানাবেন না, অজান্তে ডেকে আনছেন ঘোর বিপদ!

ঘুম ভাঙার পর বেশিরভাগ ক্ষেত্রেই স্বপ্নের কথা মনে থাকে না আর। যদি বা কোনও স্বপ্ন মনে থাকে, তা কি সরাসরি কাছের মানুষকে বলে ফেলা অভ্যাস? সাবধান! স্বপ্নশাস্ত্র বলছে, আপনার এই একটি ভুলই ডেকে আনতে পারে চরম বিপদ! বিশেষত স্বপ্নে মৃত্যু বা ঐশ্বরিক কিছু দেখলে তা গোপন রাখাই শ্রেয়। কেন এমন নিদান দিচ্ছেন বিশেষজ্ঞরা? জেনে নিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২৬, ১৫:০১

options
link
স্বপ্নে মৃত্যু দেখছেন? ভুলেও কাউকে জানাবেন না, অজান্তে ডেকে আনছেন ঘোর বিপদ!
স্বপ্নশাস্ত্র বলছে, আপনার এই একটি ভুলই ডেকে আনতে পারে চরম বিপদ!

সারাদিনের ক্লান্তি শেষে ঘুমের দেশে পাড়ি দিলেই ভিড় করে নানা স্বপ্ন। কখনও আনন্দ, কখনও আবার অজানা আতঙ্ক। কিন্তু ঘুম ভাঙার পর বেশিরভাগ ক্ষেত্রেই স্বপ্নের কথা মনে থাকে না আর। যদি বা কোনও স্বপ্ন মনে থাকে, তা কি সরাসরি কাছের মানুষকে বলে ফেলা অভ্যাস? সাবধান! স্বপ্নশাস্ত্র বলছে, আপনার এই একটি ভুলই ডেকে আনতে পারে চরম বিপদ! বিশেষত স্বপ্নে মৃত্যু বা ঐশ্বরিক কিছু দেখলে তা গোপন রাখাই শ্রেয়। কেন এমন নিদান দিচ্ছেন বিশেষজ্ঞরা? জেনে নিন।

Advertisement
Dream about death meaning
ফাইল ছবি

স্বপ্ন নিছকই মনের কল্পনা নয়, বরং ভবিষ্যতের আগাম বার্তা। অন্তত এমনটাই মনে করেন স্বপ্নতত্ত্ববিদরা। তাঁদের মতে, প্রতিটি স্বপ্নের আড়ালে লুকিয়ে থাকে শুভ বা অশুভ ইশারা। অনেক সময় ভালো স্বপ্ন দেখার পর উত্তেজনায় আমরা সবাইকে তা জানিয়ে দিই। শাস্ত্র বলছে, এতে স্বপ্নের শুভ প্রভাব এক নিমেষে নষ্ট হয়ে যায়। ভেস্তে যেতে পারে আপনার হাতে থাকা গুরুত্বপূর্ণ কাজও।

Advertisement

মৃত্যু কি সত্যিই অশুভ?
স্বপ্নে নিজের বা প্রিয়জনের মৃত্যু দেখলে বুক কেঁপে ওঠা স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের বিষয় হল, স্বপ্নশাস্ত্রে মৃত্যু মানেই অশুভ নয়। বরং এটি কোনও দীর্ঘস্থায়ী সমস্যার অবসান এবং নতুন জীবনের সূচনার প্রতীক। এটি ইঙ্গিত দেয় যে আপনার কঠিন সময় কাটতে চলেছে। তবে এই খবর পাঁচকান করলেই বিপত্তি। এতে যেমন পরিবারে আতঙ্ক ছড়ায়, তেমনই স্বপ্নের ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনাও ফিকে হয়ে যায়।

Advertisement
Dream about death meaning
ফাইল ছবি

স্বপ্নে যদি কোনও দেব-দেবী বা তীর্থস্থান দেখেন, তবে বুঝবেন আপনার জীবনে বড় কোনও পরিবর্তন আসতে চলেছে। এটি আধ্যাত্মিক উন্নতির লক্ষণ। একইভাবে ঘন অরণ্য, শান্ত নদী বা পাহাড় দেখার অর্থ হল সুখ ও শান্তির আগমন। শাস্ত্র মতে, এই ধরনের ঐশ্বরিক বা প্রাকৃতিক অভিজ্ঞতার কথা গোপন রাখাই বুদ্ধিমানের কাজ। প্রকাশ করলেই তার অন্তর্নিহিত শক্তি কমে যেতে পারে।

হঠাৎ গুপ্তধন পাওয়া বা নতুন বাড়ি কেনা—এমন স্বপ্ন আর্থিক সমৃদ্ধির ইঙ্গিত দেয়। কিন্তু নিজের সৌভাগ্যের কথা ঢাক পিটিয়ে বলতে গেলেই বাধার সৃষ্টি হয়। সমৃদ্ধির পথ মসৃণ রাখতে এই বিষয়গুলি নিজের মনের মণিকোঠায় রাখা জরুরি। মনে রাখবেন, স্বপ্ন আপনার অবচেতন মনের গোপন কথোপকথন। বিচক্ষণতা হল সেই কথা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা। তবেই মিলবে পূর্ণ সুফল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.