বহু মানুষ পছন্দ করলেও অনেকেই আছেন যাদের বিড়াল না-পসন্দ! বাড়িতে বিড়াল ঢুকলেই রে রে করে ওঠেন তাঁরা। কেউ তাড়াতে তেড়ে যান, কেউ আবার জল ছেটান। এমনিতেও একাজ করা উচিত নয়। উচিত-অনুচিতের উর্ধ্বে গিয়ে বিড়াল তাড়ানো নিয়ে ভয়ংকর কথা বলছে বাস্তুশাস্ত্র। যারা বিড়াল দেখলেই দূর দূর করে তাড়ান, তাঁরা সতর্ক হন। নাহলেই ঘনিয়ে আসবে বিপদ।

আরও পড়ুন:
ঠিক কী বলছে বাস্তুশাস্ত্র? বলা হয়, সাদা বিড়াল অত্যন্ত ইতিবাচক, লক্ষ্মীর প্রতীক। মনে করা হয়, বাড়িতে সাদা বিড়ালের আসা অত্যন্ত শুভ। এটা ধন-সম্পত্তি বৃদ্ধির প্রতীক। বিশেষ করে বিড়াল যদি বাড়িতে সন্তান প্রসব করে, জানবেন খুব ভালো কোনও খবর আপনার অপেক্ষায়। পেতে পারেন দীর্ঘদিনের আটকে থাকা টাকা। যদি তবে হ্যাঁ, বিড়ালের রং যদি সাদা বা সোনালী হয় তবেই। যদি সেই বিড়ালকে আপনি তাড়িয়ে দেন, আঘাত করেন, তাহলে সমস্যায় পড়তে পাড়েন। প্রায় হয়ে আসা কাজ আটকে যেতে পারে।

অনেকেই কালো বিড়ালকে অশুভ মনে করেন। তা কিন্তু নয়। কারণ বলা হয়, বিড়াল ঘরে থাকলে বড় কোনও বিপদ বা অশুভ শক্তি বাড়িতে ঢুকতে পারে না। তবে হ্যাঁ, বিড়ালের কিছু আচরণ কিন্তু অবশ্যই নেতিবাচক। যদি দেখেন, প্রায়ই বাড়ির বাইরে কাঁদছে বিড়াল, তাহলে কিন্তু সাবধান হওয়া প্রয়োজন। বিড়ালের কান্না মোটেই শুভ নয়। তাই সাদা, সোনালী বা কালো- কোনও বিড়াল এলেই তাকে তাড়াবেন না। তবে বারবার বিড়ালের কান্না শুনতে পেলে সাবধান হয়ে যাবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রুখতে পারলেন না অমিত শাহও! তামিলনাড়ুর ‘পোস্টার বয়ে’র সঙ্গে বিচ্ছেদে সিলমোহর বিজেপির
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও