Darjeeling

আবহাওয়ার উলটপুরাণ, দুর্যোগ কমতেই প্রবল গরম উত্তরে, হাঁসফাঁস দশা দার্জিলিংয়ের!

আবহাওয়ার উলটপুরাণ! ভরা বর্ষার মরশুমে প্রবল গরমে পুড়ছে শৈলশহর দার্জিলিং। উত্তরের সমতলও কাহিল দাবদাহে। কয়েক দিন আগেও বৃষ্টি বিপর্যয় ডেকে রাতের ঘুম কেড়েছিল। শুক্রবার থেকে সেই বৃষ্টির জন্য কার্যত শুরু হয়েছে হাপিত্যেশ।

বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ১৯:৪৯

options
link
আবহাওয়ার উলটপুরাণ, দুর্যোগ কমতেই প্রবল গরম উত্তরে, হাঁসফাঁস দশা দার্জিলিংয়ের!
প্রবল রোদের তেজ শৈলশহরে। ছবি-সংগৃহীত

আবহাওয়ার উলটপুরাণ! ভরা বর্ষার মরশুমে প্রবল গরমে পুড়ছে শৈলশহর দার্জিলিং। উত্তরের সমতলও কাহিল দাবদাহে। কয়েক দিন আগেও বৃষ্টি বিপর্যয় ডেকে রাতের ঘুম কেড়েছিল। শুক্রবার থেকে সেই বৃষ্টির জন্য কার্যত শুরু হয়েছে হাপিত্যেশ। উত্তরের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘুরপাক খাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সেটাই ৪২ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে। প্যাচপেচে ঘামে ভিজে বাসে, পথেঘাটে অসুস্থ হচ্ছেন অনেকেই।

Advertisement

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মাঝেমধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না। মঙ্গলবারের আগে ভারী বৃষ্টির দেখা মেলাও ভার। তাই এখনই মিলছে না স্বস্তি। শনিবার শৈলশহরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করেছে। সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২৩.৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কালিম্পংয়ের তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। দিনভর প্রখর রোদে পুড়েছে কয়েকদিন আগে ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে কাহিল উত্তরের সমতলের জেলাগুলো। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। মালদহে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার ও শিলিগুড়িতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
As the rain subsides, intense heat grips North Bengal; Darjeeling left gasping
দুর্যোগ কমতেই প্রবল গরম উত্তরে।

আবহাওয়া গবেষক তথা চোপড়া কলেজের অধ্যক্ষ মধুসূদন কর্মকার বলেন, “মৌসুমি বাতাসের অক্ষরেখা উত্তরের আকাশ থেকে সরা যাওয়ায় বৃষ্টি উধাও হয়েছে। এটা সাময়িক বিরতি। সোমবার পর্যন্ত জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট তেমন একটা থাকবে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমে কষ্ট পেতে হবে।” কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থেকে উত্তরে আবহাওয়ার ছবি বদলাবে। এদিন দুই দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে। বুধবার প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.