ব্রাজিল ম্যাচ ৩ অক্টোবর। ঠিক তার পরের দিন সকালে কলকাতাতে বসতে চলেছে ফেডারেশনের (AIFF) বিশেষ সাধারণ সভা। যেহেতু বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবেই কার্যকরী কমিটির সভা ডাকা যাবে না। তাই এই বিশেষ সাধারণ সভার আয়োজন ফেডারেশনের। রাজারহাটের সেন্টার অফ এক্সলেন্সে অনুষ্ঠিত হতে চলা এই সভায় মূলত আলোচনা হতে চলেছে ফেডারেশনের আসন্ন নির্বাচন নিয়ে। ফেডারেশনের নির্বাচনের দিনও ঘোষণা হয়ে যেতে পারে ৪ অক্টোবরের সভায়।
আরও পড়ুন:
এই সভায় নির্বাচন পরিচালনার জন্য ইলেক্টোরাল অফিসার নিয়োগ হবে। যেহেতু আগের দিন ভারত-ব্রাজিল ম্যাচ দেখতে কলকাতায় উপস্থিত থাকবেন ফেডারেশনের সব শীর্ষ কর্তা ও রাজ্য সংস্থার কর্তারা, সেই দিকে তাকিয়েই পরের দিন এই সভার আয়োজন করতে চলেছে তাঁরা। ২ সেপ্টেম্বরই মেয়াদ শেষ হয়ে গিয়েছে ফেডারেশনের বর্তমান কমিটির। বিভিন্ন মহল থেকেই নির্বাচনের জন্য চাপ বাড়ছে কল্যাণ চৌবেদের ওপর। নিয়মমতো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে এআইএফএফ-কে।
কিছুদিন আগেই ফেডারেশন নির্বাচনের দিনক্ষণ জানতে চেয়ে দিল্লি হাই কোর্টে মামলা করেছিলেন মিনার্ভা অ্যাকাডেমির কর্ণধার রঞ্জিত বাজাজ। তিনি দাবি করেছিলেন, যেহেতু বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাই নতুন করে যেন এই কমিটির সদস্যরা কোনও আর্থিক চুক্তি না করতে পারেন।
নতুন ক্রীড়া প্রশাসন আইন মেনে ফেডারেশনের নতুন সংবিধান তৈরি হয়ে গিয়েছে অনেক আগেই। তারপরও কেন নির্বাচন নিয়ে তাপ-উত্তাপ দেখাচ্ছিলেন না বর্তমান ফেডারেশন কর্তারা, সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাজাজ। রিট পিটিশনও করেছিলেন সেই দাবি নিয়ে। তারপরই দেখা গেল ফেডারেশন কর্তারা এই বিশেষ সাধারণ সভা ডাকলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন
-
‘যুদ্ধে মাথা নোয়াব না’, রাষ্ট্রসংঘের ভরা মঞ্চে ‘সন্ত্রাসবাদী’ আমেরিকাকে চ্যালেঞ্জ ইরানের
-
‘আচরণে যেন বদল না আসে’, নতুন ভবনের উদ্বোধনে স্বয়ংসেবকদের সতর্কবার্তা আরএসএসের
-
লাল সন্ত্রাস ছেড়ে মূল স্রোতে মাও দম্পতি! বউমার হাতের রান্না খাওয়ার অপেক্ষায় শাশুড়ি
-
বাবা-মা হলেন রাজা-পিয়ান, পুজোর আগেই তারকাদম্পতির সংসারে সুখবর