India vs Brazil

ব্রাজিল ম্যাচের গ্যালারি ভরাতে ভরসা তিন প্রধান! হাজার হাজার টিকিট দিচ্ছে ফেডারেশন

ব্রাজিল ম্যাচের কত টিকিট বিক্রি হয়েছে, জানেন না ফেডারেশন সভাপতি। উরুগুয়ে ম্যাচের টিকিট কবে থেকে বিক্রি শুরু হবে, তাও অজানা তাঁর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ২০:২৮

options
link
ব্রাজিল ম্যাচের গ্যালারি ভরাতে ভরসা তিন প্রধান! হাজার হাজার টিকিট দিচ্ছে ফেডারেশন
প্রতীকী ছবি।

ভারত-ব্রাজিল (India vs Brazil) ম্যাচের জন্য আইএফএ এবং তিন প্রধানকে সরাসরি টিকিট দিতে চলেছে ফেডারেশন। বৃহস্পতিবার ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, এই টিকিট তাদের দেওয়া হবে ডিসকাউন্ট দিয়ে। সূত্রের খবর, ছ’হাজার টাকা দামের টিকিট দশ শতাংশ ছাড়ে দেওয়া হচ্ছে। যদিও ব্রাজিল ম্যাচের কত টিকিট বিক্রি হয়েছে, জানেন না ফেডারেশন সভাপতি। উরুগুয়ে ম্যাচের টিকিট কবে থেকে বিক্রি শুরু হবে, তাও অজানা তাঁর। ৩ অক্টোবর ব্রাজিল ম্যাচের দু’দিন পর যুবভারতীতেই উরুগুয়ের মুখোমুখি হবে ভারত।

Advertisement

এদিন ফেডারেশন সভাপতি জানান, বুধবার আইএফএ সচিব অনির্বাণ দত্ত, মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত, মহামেডান সভাপতি গজল জাফর এবং ইস্টবেঙ্গলের প্রতিনিধির সঙ্গে বৈঠক করা হয়েছে। সেখানেই ঠিক হয়েছে, কিছুটা ছাড় দিয়ে টিকিট দেওয়া হবে ওই চার প্রতিষ্ঠানকে। তিনি বলেন, “দুই গোলপোস্টের পিছনে থাকা দু’টো ব্লকের প্রায় ১৪ হাজার টিকিট দেওয়া হবে। ময়দানের ক্লাবগুলি আইএফএ-র মাধ্যমে প্রয়োজনীয় টিকিট কিনতে পারবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খেলার সঙ্গে জড়িত অন্যরাও-প্রাক্তন ফুটবলার, রেফারি, অ্যাকাডেমির শিক্ষার্থী বা জেলার ক্রীড়াকর্তারাও আইএফএ-র সঙ্গে টিকিটের জন্য যোগাযোগ করতে পারবেন। আবার তিন প্রধানের সদস্যরাও ক্লাব থেকে টিকিট নিতে পারবেন।” জানা গিয়েছে, তিন প্রধানকে দেওয়া হচ্ছে চার হাজার করে টিকিট। আইএফএ পাচ্ছে দু’হাজার। যদিও ক্লাবগুলিকে একলপ্তে টিকিট দেওয়া হবে না। ভাগে ভাগে দেওয়া হবে আবেদনের ভিত্তিতে। এই ম্যাচে ডিজিটাল টিকিট করার পরিকল্পনা রয়েছে বলেও দাবি তাঁর। এছাড়া জেলায় জেলায় করা হতে পারে ফ্যান পার্ক।

Advertisement

উল্লেখ্য, ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো (District by zomato)-র অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে টিকিট। এই অ্যাপে টিকিটের জন্য আলাদা উইন্ডো রয়েছে। সেখানে গেলেই সহজেই কাটা যাবে টিকিট। তবে সেদিন স্টেডিয়ামে ঢুকতে পকেট থেকে মোটা অঙ্কের টাকা খসাতে হবে সমর্থকদের। দাম শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে। আর সর্বোচ্চ টিকিটের দাম ১৫ হাজার টাকা। রয়েছে ১৫০০, ২০০০, ২৫০০, ৩৫০০, ৪৫০০, ৬০০০, ৭০০০, ৯০০০ টাকার টিকিটও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.