Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Delhi

দিল্লিতে নাবালিকাকে গণধর্ষণ করে খুন! চম্পট দিল নাবালক অভিযুক্তরা, দেহ খেল কুকুরে

দেহটি উদ্ধারের সময় অনেকখানি পচে গিয়েছিল। মুখ বিকৃত হয়ে যায়। কুকুরের কামড়ে দেহ থেকে ডানহাত আলাদা হয়ে যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৭:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৭:৪১

options
link
দিল্লিতে নাবালিকাকে গণধর্ষণ করে খুন! চম্পট দিল নাবালক অভিযুক্তরা, দেহ খেল কুকুরে zoom
প্রতীকী ছবি।
Advertisement

নাবালিকাকে গণধর্ষণ করে খুন করল নাবালকরাই। সেই মৃতদেহ খেয়ে ফেলল কুকুরে! ফের ভয়ংকর ধর্ষণের ঘটনা খাস দিল্লিতে (Delhi)। জানা গিয়েছে, ধর্ষণ-খুনের বেশ কয়েকদিন পর উদ্ধার হয়েছে নাবালিকার দেহাংশ। প্রাথমিকভাবে দেহ শনাক্তকরণের উপায়ও ছিল না কারণ কুকুরেই খেয়ে ফেলেছে দেহের অনেকটা। নৃশংস এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে রাজধানীর নিরাপত্তা নিয়ে।

পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১৭ বছর বয়সি ওই নাবালিকার পরিচিত ছিল অভিযুক্তরা। মদ্যপ অবস্থায় ছিল সকলেই। প্রথমে এক নাবালক ধর্ষণ করে। পুলিশের ভয় দেখায় নাবালিকা, তারপরই গণধর্ষণ। শেষে ছুরির কোপ মেরে খুন করে দেহটি খেতের মধ্যে ফেলে টেম্পোয় চেপে পালিয়ে যায় অভিযুক্তরা। পরিস্থিতি এতটাই শোচনীয় যে নৃশংস ঘটনাটি কবে ঘটেছে সেটাও নিশ্চিত করা যাচ্ছে না। দিল্লির কুশক রোড এলাকায় জয়পাল রানা নামে এক ব্যক্তির খেত থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। ততক্ষণে দেহ খেয়ে ফেলেছে কুকুরে। দেহটির লিঙ্গ নির্ধারণ করাও সম্ভব হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তদন্তে নেমে এলাকার অন্তত ৫০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখানেই টেম্পোটির খোঁজ মেলে। বুধবার রাতভর তল্লাশি চালিয়ে টেম্পো চালককে পাকড়াও করা হয়। জেরায় উঠে আসে চার অভিযুক্তের নাম। তাদের মধ্যে তিনজনই নাবালক, বয়স ১৬ এবং ১৭ বছরের মধ্যে। আপাতত ১৯ বছর বয়সি অভিযুক্ত শিবমকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১৭ বছর বয়সি এক অভিযুক্ত নির্যাতিতার বন্ধু ছিল। তার সঙ্গেই দেখা করতে এসেছিল নির্যাতিতা। অভিযুক্তরা সকলেই একে অপরের বন্ধু।

অনুমান করা হচ্ছে, গণধর্ষণের ঘটনাটি ঘটেছে শুক্রবার। দেহটি উদ্ধারের সময় অনেকখানি পচে গিয়েছিল। মুখ বিকৃত হয়ে যায়। কুকুরের কামড়ে দেহ থেকে ডানহাত আলাদা হয়ে যায়। তবে দেহে অন্তত আটটি আঘাত এবং গণধর্ষণের প্রমাণ মিলেছে। খুনের জন্য ব্যবহৃত দু’টি ছুরি, নির্যাতিতার পোশাক উদ্ধার হয়েছে। ওই নাবালিকা পরিবারের সঙ্গে থাকতেন না বলেই জানা গিয়েছে। মেয়ে নিখোঁজ, সেই বিষয়টিও জানতেন না নির্যাতিতার পরিবার তাই পুলিশেও জানানো হয়নি। তবে রাজধানীর বুকে এহেন নৃশংস ঘটনায় শিউরে উঠছেন আমজনতা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.