ফুটবলের মহাযুদ্ধ
FIFA World Cup 2026

বিশ্বকাপের মঞ্চ মাতাবেন বাংলাদেশি ডিজে! সঙ্গী কেটি পেরি, উত্তেজনায় ফুটছে ওপার বাংলা

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরের আগেই ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সঙ্গীতশিল্পী সঞ্জয়। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের শিল্পী হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৫:৩০

options
link
বিশ্বকাপের মঞ্চ মাতাবেন বাংলাদেশি ডিজে! সঙ্গী কেটি পেরি, উত্তেজনায় ফুটছে ওপার বাংলা
উদ্বোধনী অনুষ্ঠানেও লাইভ পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী।

আর মাত্র কয়েক ঘণ্টা। শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরের আগেই ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সঙ্গীতশিল্পী সঞ্জয়। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের শিল্পী হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানেও লাইভ পারফর্ম করবেন তিনি।

Advertisement

সম্প্রতি বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয় নিজেই ফেসবুক পোস্টে এই সুখবর জানিয়েছিলেন। তিনি লেখেন, ‘আজ গর্বের সঙ্গে জানাচ্ছি, আমি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যালবামের একজন শিল্পী।’ পোস্টে সঞ্জয় তাঁর দীর্ঘ পথচলার কথাও তুলে ধরেন। বিভিন্ন সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠা একজন শিল্পী হিসাবে বিশ্বমঞ্চে নিজের সঙ্গীত পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখতেন তিনি। তাঁর কথায়, ‘অনেক দিন ধরেই এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। ক্যালিফোর্নিয়ার সান হোসেতে দুই সংস্কৃতির মধ্যে বড় হতে হতে নিয়মিত গান তৈরি করেছি। সবসময় স্বপ্ন ছিল, এমন কিছু তৈরি করার, যা বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে এবং বড় কোনও সাউন্ডট্র্যাকের অংশ হবে।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যালবামে সঞ্জয়ের পাশাপাশি থাকছেন বিশ্বসঙ্গীতের বেশ কয়েকজন খ্যাতনামা তারকা। তালিকায় রয়েছে দ্য রোলিং স্টোনস, শাকিরা, ড্যাডি ইয়াঙ্কি, বার্না বয় এবং রেমার মতো শিল্পীদের নাম। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শিল্পীদের তালিকা চূড়ান্ত করেছে ফিফা। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন সঞ্জয়। জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কেটি পেরি এবং ব্ল্যাকপিঙ্কের লিসা-সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও কয়েকজন তারকার সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন।

বাংলাদেশের মৌলভিবাজারের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয়ের শৈশবের একটি বড় অংশ কেটেছে চট্টগ্রামে। পরে আমেরিকা পাড়ি জমান। বহুসাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাঁর সঙ্গীতজীবনে গভীর প্রভাব ফেলেছে বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি। সঙ্গীতের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্কও দীর্ঘদিনের। তাঁর মা ও দিদিমা দু’জনই সঙ্গীতচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। এবার সেই সঞ্জয়কে দেখা যাবে বিশ্বকাপের মঞ্চে। এরজন্য উত্তেজনায় ফুটছে ওপার বাংলা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.